১০০ দিনের বকেয়া! সংসদে কেন্দ্রের দেওয়া তালিকায় নেই বাংলার নাম

Share:

নিজস্ব প্রতিনিধি : বারবার বাংলাকে বঞ্চিত করার অভিযোগ জানিয়ে আসছিল তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার অভিযোগ জানিয়েছেন, বাংলাকে টাকা দেওয়া হচ্ছে না। ১০০ দিনের কাজের প্রকল্পে বরাদ্দ অর্থ রাজ্য পাচ্ছে না। এই নিয়ে একাধিকবার প্রধানমন্ত্রীকে চিঠিও লিখেছেন তিনি। এবার সেই অভিযোগ স্বীকার করতে বাধ্য হয়েছে কেন্দ্র। ১০০ দিনের বরাদ্দ টাকা যে সকল রাজ্যকে দেওয়া হয়েছে , কেন্দ্রের দেওয়া তালিকায় নেই পশ্চিমবঙ্গ। এই নিয়েই এবার শুরু হয়েছে তরজা।

বঞ্চনার কথা প্রায় স্বীকার করে নিয়েছে কেন্দ্র। শুক্রবার রাজ্যসভায় ডেরেক ও ব্রায়েন ১০০ কাজের বরাদ্দ নিয়ে প্রশ্ন তুলেছেন। সেই প্রশ্নের জবাবে কেন্দ্র যে তালিকা দিয়েছে তাতে বাংলার নাম নেই। মনরেগা প্রকল্প নিয়ে কাজের কর্মদিবস ও মজুরি প্রসঙ্গে এদিন রাজ্যসভায় কথা বলেন ডেরেক ওব্রায়েন। তার দেওয়া তথ্য অনুযায়ী গত অর্থবর্ষের থেকে চলতি অর্থবর্ষে শ্রমিকের সংখ্যা অনেকটাই কমেছে। কর্মদিবসের সংখ্যাও কমেছে। কোন রাজ্যের জন্য কত বরাদ্দ করা হয়েছে সেই প্রশ্ন করা হলে, কেন্দ্রের পক্ষ থেকে তালিকা দেওয়া হয়েছে। সেই তালিকায় দেখা গিয়েছে বাংলার সত্যি বঞ্চিত। নিজেদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ারও করেছে তৃণমূল।

 

রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলগুলোর যে তালিকা দেওয়া হয়েছে তার মধ্যে বাংলার নাম না থাকায় বিস্ময় প্রকাশ করেছেন রাজ্যসভার সংসদ কৃতজ্ঞতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রশ্ন তুলেছেন, বাংলা কি ভারতের বাইরে? যে সকল রাজ্যের নাম দেওয়া হয়েছে, বাংলার নাম নেই কেন? উল্লেখ্য এর আগেও ১০০ দিনের কাজের বকেয়া টাকা নিয়ে উত্তাল হয়ে উঠেছিল রাজধানী দিল্লি। সেখানে প্রতিবাদ জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বারবার প্রধানমন্ত্রীকে চিঠিও লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে গিয়ে দেখাও করেছেন তার সঙ্গে। কিন্তু তারপরেও বঞ্চিত রয়েছে বাংলা।

তৃণমূলের অভিযোগ, ২০২১ সালের ডিসেম্বর থেকে ১০০ দিনের টাকা আটকে রেখেছে কেন্দ্র। রাজ্যের হিসেবে প্রায় ৭০০ কোটি টাকা বকেয়া রয়েছে। বাংলায় জায়গা করতে না পারার রাগেই এই ধরনের কাজ করা হচ্ছে বনে অভিযোগ তৃণমূলের।

এই মন্দিরে ভক্তদের না বলা মনের কথা বোঝেন বজরংবলী, সমস্যার সমাধান করেন দ্রুত

শুক্রের ভয়ঙ্কর চালে ৪ রাশির জাতকদের জীবনে ভয়াবহ সমস্যা, কারা বিপদে?

আজকের রাশিফল: নিজের কথায় সংযত রাখুন, অন্যথায় বিপদ বাড়বে..

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র