দেশের দৈনিক সংক্রমণ হাজারের ঘরেই, কমল মৃত্যু

তবে দৈনিক সংক্রমণে বিশেষ তারতম্য না হলেও এদিন দেশে বেশ কিছুটা কমেছে দৈনিক মৃত্যু।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দেশে আবারও ঘনাচ্ছে করোনার কালো মেঘ। বিশেষজ্ঞ মহলের চিন্তা বাড়িয়ে ইতিমধ্যেই দেশে খোঁজ মিলেছে করোনার XE প্রজাতির। ওমিক্রনের এই সাব ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন মুম্বইয়ের এক মহিলা। বুধবার বিকেলে এই খবর পাওয়ার পরেই বেড়েছে উদ্বেগ। এদিকে বিগত কয়েকদিন ধরে করোনার দৈনিক সংক্রমণে যে রেকর্ড পতন দেখা গিয়েছিল বুধবার থেকে তাও থেমেছে। বুধবারই দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়ে ফের হাজারের ঘরে পৌঁছায়। আর সেই ধারায় বজায় থাকল বৃহস্পতিবারও। আগের দিনের থেকে সামান্য কমলেও বৃহস্পতিবার দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা দাঁড়িয়ে রয়েছে ১০৩৩-এ, কেন্দ্রের রিপোর্ট এমনই। 

তবে দৈনিক সংক্রমণে বিশেষ তারতম্য না হলেও এদিন দেশে বেশ কিছুটা কমেছে দৈনিক মৃত্যু। বুধবার যেখানে করোনায় দৈনিক মৃতের সংখ্যা ৭১ ছিল বৃহস্পতিবার সেটাই কমে হয়েছে ৪৩। আসলে এদিন দক্ষিণের রাজ্য কেরলের করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। কমেছে সেই রাজ্যের দৈনিক মৃতের সংখ্যা। আর তারই প্রভাব পড়েছে দেশের করোনা বুলেটিনে। কেন্দ্রের হিসাব বলছে গত একদিনে দেশে করোনায় প্রাণ হারিয়েছেন ৪৩ জন, যার মধ্যে কেরলের বাসিন্দা ৩২ জন। অন্যদিকে এদিন মহারাষ্ট্রে ফের বেড়েছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে করোনায় মৃত্যু হয়েছে ৭ জনের, বুধবার যে সংখ্যাটা ছিল ৪। বাকি কর্ণাটক, ত্রিপুরা, বাংলা এবং রাজধানী দিল্লিতে একজন করে করোনায় মারা গিয়েছেন।  

অন্যদিকে গত একদিনে করোনামুক্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন ১২২২ জন। দেশে করোনার অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়েছে ২৩২। ফলে এই মুহূর্তে দেশের মোট করোনার অ্যাকটিভ কেস দাঁড়িয়ে রয়েছে ১১ হাজার ৬৩৯ এ। 

ভিডিয়োকলে নগ্ন নারীতে আসক্ত স্বামী, কুকর্ম ধরে ফেলতেই স্ত্রীকে পুড়িয়ে খুন যুবকের

হাত দিয়ে গোল করেছিলেন মারাদোনা, ১০০ কোটিতে নিলাম হতে চলেছে সেই ঐতিহাসিক বল

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

বিদেশে চাকরির স্বপ্নভঙ্গ! পর্তুগালে বিয়ারের দোকানের মালিকের কাছে ‘বিক্রি’ হলেন ভারতীয় তরুণী

প্রেমিকের হাত ধরে ঘরছাড়া নাবালিকা, শেষমেশ ঠাঁই সোনাগাছিতে

পুলিশ হেফাজতে রহস্যমৃত্যু যুবকের, চাঞ্চল্য হালিশহরে

২৫ ফুটের গামছায় ফুটে উঠল ৯ গানের কথা, জুবিনকে শ্রদ্ধা জানাতে অভিনব কাজ মহিলার

অল্প উপকরণেই বানান সুস্বাদু ছোট মাছের পাতুরি, রইল সহজ রেসিপি

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

জমি দুর্নীতি মামলায় ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত

হিমাচলে মর্মান্তিক বাস দুর্ঘটনা, মৃত ৭, আহত একাধিক

বিনামূল্যে দেখা যাবে ভারত-শ্রীলঙ্কা টেস্ট ম্যাচ, দর্শক টানতে বড় সিদ্ধান্ত লঙ্কা ক্রিকেট বোর্ডের

মুসলিমদের এবার ‘হারামি’ বলে গালিগালাজ রামপুরের পুলিশ সুপারের, নিন্দার ঝড়

জমির সন্ধান চাই, গভীর রাতে মুখ্যমন্ত্রীর কাছে আর্জি ঋষভের