চিন্নাস্বামী স্টেডিয়ামে পদপিষ্টের ঘটনায় মৃত বেড়ে ১১, শোকপ্রকাশ মোদির

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়েই বাড়ছে চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্টের ঘটনায় মৃতের সংখ্যা। রাত আটটা পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১। বিভিন্ন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও ৫০ জন। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জয়োল্লাস যে এইভাবে বিষাদে পরিণত হবে তা ভাবতে পারেননি কেউই। ভয়াবহ দুর্ঘটনায় ইতিমধ্যেই শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেরা। নিহত ও আহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন।

গতকাল মঙ্গলবার (৩ জুন) রাতে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পঞ্জাব কিংসকে হারিয়ে প্রথমবারের মতো আইপিএল শিরোপা জিতেছিল রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দীর্ঘ ১৭ বছর বাদে ট্রফি জয়ে রাত থেকেই উ‍ৎসবে মেতে উঠেছিলেন আরসিবির ভক্ত-সমর্থকরা। এদিন আইপিএল জয়ী বিরাট কোহলিদের সংবর্ধনার আয়োজন করা হয়েছিল বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। তারকাদের এক পলক চোখের দেখা দেখতে দুপুর থেকেই বেঙ্গালুরুর বাসিন্দারা নেমে এসেছিলেন পথে। চিন্নাস্বামী স্টেডিয়ামে ঢোকার চেষ্টা চালান তাঁরা। হুড়োহুড়ি বেঁধে যায়। ফলে আবেগী জনতাকে নিয়ন্ত্রণে আনতে মৃদু লাঠিচার্জ করে পুলিশ। তাতেই বড় বিপত্তি ঘটে যায়। শুরু হয় দৌড়াদৌড়ি-ধাক্কাধাক্কি। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ভিড়ে পায়ের তলায় চাপা পড়ে দমবন্ধ হয়ে মৃত্যু হয় ১১ জনের। গুরুতর জখম হন আরও ৫০ জন।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর আতঙ্কিত হয়ে পড়েন অনেকে।  স্টেডিয়ামের সামনে ভিড় যাতে আরও বৃদ্ধি না পায়, তা নিশ্চিত করতে স্টেডিয়ামে যাওয়ার প্রায় সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়। কুব্বন পার্ক স্টেশন থেকে বিআর আম্বেডকর বিধানসভা স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ করে দেওয়া হয়।

 

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, আর্থিক সমস্যার সমাধান

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড

ফ্রিজ ছাড়াই মাসের পর মাস ভাল থাকে ডালিম! ইরাকের মাটির পাত্রের রহস্য কতটা সত্যি?

ভারতে লঞ্চ হতে চলেছে Motorola Edge Neo,জেনে নিন দাম ও ফিচার

মাইগ্রেনের ব্যথায় নাজেহাল? রোজকার ৪ অভ্যাসেই বাড়ছে এই সমস্যা

চিকেন-মটনকে হার মানাবে, বানিয়ে ফেলুন মটরশুঁটির কাবাব, কীভাবে বানাবেন এই লোভনীয় পদ?

নতুন জীবন শুরুর আগে জানুন সঙ্গীর স্বাস্থ্যকথা! এই ৫টি রক্ত পরীক্ষা অপরিহার্য

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান