ধর্মীয় বিবাদ! ত্রিপুরায় হিন্দু মন্দিরের মূর্তি ভাঙচুরের পর ১২ টি বাড়িতে আগুন

বন্যা পরিস্থিতিতেই পশ্চিম ত্রিপুরার রানিরবাজার এলাকায় অশান্তির আগুন। একটি হিন্দু মন্দিরের মূর্তি ভেঙে ফেলার পরেই কয়েকজন অজ্ঞাত ব্যক্তি ওই অঞ্চলের ১২ টি বাড়ি

Share:

নিজস্ব প্রতিনিধি: অতি ভারীবর্ষণে ত্রিপুরা আগরতলার একাধিক প্রধান সড়ক এখন জলের নীচে। জলমগ্ন একাধিক জায়গা। লাখ লাখ মানুষ বন্যায় আক্রান্ত হয়ে বাড়ি থেকে ত্রাণ তহবিলে গিয়ে আশ্রয় নিয়েছে। বন্যা পরিস্থিতিতেই পশ্চিম ত্রিপুরার রানিরবাজার এলাকায় অশান্তির আগুন। একটি হিন্দু মন্দিরের মূর্তি ভেঙে ফেলার পরেই কয়েকজন অজ্ঞাত ব্যক্তি ওই অঞ্চলের ১২ টি বাড়ি এবং কয়েকটি গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে বলে সোমবার পুলিশ জানিয়েছেন। উত্তেজনা ছড়াতেই ওই এলাকায় ব্যাপক নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। একজন পুলিশ কর্মকর্তা ঘটনার বিবৃতি দিয়ে জানিয়েছে, “কৈতুরবাড়িতে মাকালীর মূর্তি ভাঙচুরের পরে রবিবার গভীরে ওই অঞ্চলে প্রায় ১২ টি বসতবাড়িতে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা।

আগুনে কয়েকটি মোটরসাইকেল এবং পিকাপ ভ্যানও পুড়ে গিয়েছে।” তবে কোন রাগের বশে বা কী ঘটনায় দুর্বৃত্তরা হিন্দু মন্দিরে হামলা চালালো, এর নেপথ্যে কোন ঘটনা রয়েছে তা জানা যায়নি। তবে রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, উত্তেজিত জনতা দেখে ওই বাড়ির বাসিন্দারা বাড়ি ছেড়ে পালায়।তাই উত্তেজনা প্রশমিত করার জন্যে ভারী নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে নির্দিষ্ট এলাকায়। এমনকী পুলিশের মহাপরিচালক, গোয়েন্দা, অনুরাগ ধনখর, পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপার কিরণ কুমার এলাকা পরিদর্শন করছেন।

এর ঘটনার কারণে পুলিশ স্বতঃপ্রণোদিত একটি মামলা নথিভুক্ত করবে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে টিপরা মোথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর মাণিক্য দিববর্মা সোমবার এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং আইনশৃঙ্খলা বজায় রাখার জন্যে সকলের কাছে আবেদন জানিয়েছে। তিনি ফেসবুকে লিখেছেন, রানিরবাজারে গতরাতের ঘটনাটি সাম্প্রদায়িক সংঘর্ষের বার্তা দিচ্ছে। যেখানে আমরা এখন রাজ্যের প্রাকৃতিক দুর্যোগ নিয়ে ভুক্তভোগী, সেখানে ধর্মীয় রাজনীতির এমন দাপট দেখা যায়না। দুর্বৃত্তদের ধর্ম নির্বিশেষে মোকাবিলা করতে হবে। আইন সবার জন্যে নিরপেক্ষ হতে হবে।” এদিকে ১৯ অগস্ট থেকে ত্রিপুরায় ভয়াবহ বন্যার কারণে এখনও পর্যন্ত কমপক্ষে ২৬ জন মারা গিয়েছেন এবং ১.১৭ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।

খাবার ও টাকা মজুত করে রাখুন, করোনার চেয়েও ভয়ঙ্কর হবে ২০২৭, সতর্ক করলেন AI গবেষক

‘অন্য কাউকে ভালোবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

অন্ডালে কান্স্যার হাসপাতালের শিলান্যাসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি