কলেজে যাওয়ার পথে রাস্তাতেই তরুণীর ধর থেকে দেহ আলাদা করে নৃশংস খুন!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হিমাচল প্রদেশের মাণ্ডি জেলায় এক নৃশংস হত্যাকাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।  কলেজে যাওয়ার পথে মাত্র ১৯ বছর বয়সী এক ছাত্রীকে নির্মমভাবে খুন করা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে মাণ্ডির সারকাঘাট এলাকায়। সকাল প্রায় ৯টা ১৫ মিনিট নাগাদ রাস্তার মাঝখানেই ওই তরুণীর উপর হামলা চালানো হয় বলে অভিযোগ।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় সারকাঘাট থানার পুলিশ। সেখানে গিয়ে তারা রক্তাক্ত অবস্থায় তরুণীর দেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, হামলাকারীরা অত্যন্ত নৃশংসভাবে তাকে হত্যা করেছে এবং তার মাথা দেহ থেকে আলাদা করে দেওয়া হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন মাণ্ডির পুলিশ সুপার বিনোদ কুমারসহ অন্যান্য শীর্ষ পুলিশ আধিকারিকরা। ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। তবে এই হত্যাকাণ্ডের পেছনে কী উদ্দেশ্য ছিল, তা এখনও স্পষ্ট নয় বলে পুলিশ জানিয়েছে।

 জানা গিয়েছে, দুই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী মোটরবাইকে করে এসে হামলা চালিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। যদিও পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে নিশ্চিত করেনি। দুষ্কৃতীদের খোঁজে একাধিক পুলিশ দল গঠন করা হয়েছে। আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং সম্ভাব্য প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও কথা বলছে তদন্তকারীরা। মাণ্ডির পুলিশ সুপার বিনোদ কুমার জানিয়েছেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং খুব শিগগিরই অভিযুক্তদের গ্রেফতার করা হবে বলে আশা করা হচ্ছে। এই নৃশংস ঘটনার পর এলাকাবাসীর মধ্যে গভীর উদ্বেগ ও ক্ষোভের সঞ্চার হয়েছে।

নির্জলা একাদশী ২৪ না ২৫ জুন? জেনে নিন শুভ সময় ও উপবাস ভাঙার সময়

জলের মতো টাকা খরচ হচ্ছে? সিঁড়ির নিচ থেকে এই জিনিস সরিয়ে দিন

আজকের রাশিফল: আঘাত পাওয়ার সম্ভাবনা বৃষ রাশির জাতকদের, কর্মক্ষেত্রে উন্নতি কাদের?

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ