Navi Mumbai: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিন তলা বাড়ি, শুরু উদ্ধারকাজ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ লাগাতার চলছে ভারী বৃষ্টিপাত। এরমধ্যে নভি  মুম্বইয়ে ( Navi Mumbai)  ঘটল বিপত্তি। শনিবার সাতসকালে আচমকাই ভেঙে পড়ল  নভি  মুম্বইয়ের শাহবাজ গ্রামে একটি তিনতলা বাড়ি। জোর কদমে চলছে উদ্ধারকাজ। এখনও ধ্বংসস্তূপের ভিতরে কয়েক জন আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।  তবে  বাড়িতে থাকা অধিকাংশ বাসিন্দাকেই নিরাপদে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে সূত্রের খবর। 

এই ঘটনা প্রসঙ্গে ডেপুটি ফায়ার অফিসার পুরুষোত্তম যাদব জানিয়েছেন , ‘ভোর ৪টা ৫০ মিনিটে আমরা একটি বাড়ি ভেঙে পড়ার খবর পাই।  দু’জনকে উদ্ধার করা হয়েছে। দু’জন আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে । তাদের উদ্ধারে উদ্ধারকাজ চলছে।’  অন্যদিকে নভি  মুম্বইয়ের মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার কৈলাস শিন্ডে জানিয়েছেন,’ভেঙে পড়া  বাড়িটি  প্রায় ১০ বছরের পুরনো। কী কারণে তা ভেঙে পড়ল, এখনও স্পষ্ট নয়। কীভাবে ভেঙে পড়ল তা  খতিয়ে দেখা হবে।’ 

উল্লেখ্য, বর্তমানে মুম্বই, পুণে এবং সংলগ্ন এলাকায় গত কয়েক দিন ধরেই বৃষ্টি চলছে। হাওয়া অফিসের তরফে জারি হয়েছে কমলা সতর্কতা।  একাধিক এলাকা  জলমগ্ন। যান চলাচল ব্যাহত হয়েছে। দুর্যোগে স্কুল, কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে পুণেতে। এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ছয়জন। এই আবহে নভি মুম্বইতে আচমকাই ভেঙে পড়ল বাড়ি।

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

ভারতের বিরুদ্ধে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সেঞ্চুরি, বড় রানের টার্গেট পেলেন শুভমনরা

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

নাক-মুখ চেপে জঙ্গলে টেনে হিঁচড়ে প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ! গ্রেফতার প্রতিবেশী যুবক

পুজোর আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হুগলি জুড়ে ৫২০ জন আক্রান্ত, ড্রোন উড়িয়ে নজদারি প্রশাসনের

ভিয়েতনামে যোগ-ব্যায়াম শেখাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ঝাড়খণ্ডের ২ প্রশিক্ষক

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay

বেঁচে ফিরবে বাবা! চার বছর ধরে ৮০ বছরের বৃদ্ধের দেহ ফ্রিজারে লুকিয়ে রাখার অভিযোগ

মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য