একাধিক গাড়িতে করে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে নাবালিকাকে গণধর্ষণ, গ্রেফতার ২ যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি: ভয়ানক ঘটনা, ভোপালে । যে খবর সামনে এসেছে তা শুনে শিউড়ে উঠেছেন অনেকেই। নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে বেশ কয়েকজনের বিরুদ্ধে ।  পুলিশ সূত্রে খবর নাবালিকাকে  প্রথমে  অপহরণ করা হয়। তার পরে চারটি ভিন্ন গাড়িতে করে  আলাদা আলাদা জায়গায় নিয়ে গিয়ে তাঁকে দুই যুবক মিলে লাগাতার ধর্ষণ করেছে। এমনকি এই এই বিষয় নিয়ে মুখ খুললে ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়া হয়।  নির্যাতিতার কাছ থেকে মোটা অঙ্কের  টাকা আদায়ের জন্য ব্ল্যাকমে করার অভিযোগও উঠেছে।  ইতিমধ্যে পুলিশ ওই দুই যুবককে  গ্রেফতার করেছে। সেই সঙ্গেই  SIT গঠন করে তদন্ত শুরু  করা হয়েছে । 

ঘটনাটি ঘটেছে ১ ফেব্রুয়ারি সন্ধ্যায় যখন  একাদশ শ্রেণির ওই ছাত্রী টিউশন থেকে বাড়ি ফিরছিল ।  ভোপাল পুলিশ সূত্রে এমনটাই জানা গিয়েছে।  অভিযোগ উঠেছে ফেরার সময়ে অভিযুক্তরা তাঁকে জোর করে একটি SUV-তে তুলে  নিয়ে যায়।  আসিফ আলি খান নামে এক যুবক এই কাণ্ড ঘটায় বলে খবর। ওই  গাড়িতেই প্রথম নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ।  এই ঘৃণ্য ঘটনার ভিডিয়ো করে আসিফের বন্ধু মাজ খান। সেটাই ভাইরাল করার হুমকি দেওয়া হয়। 

আরও পড়ুন: ভুতুড়ে ভোটার নিয়ে বিতর্ক তুঙ্গে, মুখ্যসচিবকে জরুরি তলব নির্বাচন কমিশনের 

এখানেই শেষ নয়, নাবালিকাকে ওই গাড়িতে ধর্ষণ করার পর  মাজ খান আলাদা একটি গাড়িতে ধর্ষণ করে । সেই ঘটনারও ভিডিয়ো রেকর্ড করে । তারপর  আসিফ আর মাজ আরও দু’টি গাড়িতে তাকে অন্য জায়গায় নিয়ে গিয়ে ফের ধর্ষণ করে বলে অভিযোগ। কোনও ভাবে বেঁচে ফিরে নাবালিকা রক্তাক্ত অবস্থায়  বাড়ি ফেরে ঘটনাটি জানায়। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।  থানায় অভিযোগ জানান পরিবারের লোকজন। তার ভিত্তিতেই শুরু হয় তদন্ত। 

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২