ভুতুড়ে ভোটার নিয়ে বিতর্ক তুঙ্গে, মুখ্যসচিবকে জরুরি তলব নির্বাচন কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভারতের নির্বাচন কমিশনে-র তরফে ফের তলব করা হয়েছে নন্দিনী চক্রবর্তী-কে।শুক্রবার বিকেল তিনটার মধ্যে দিল্লি-তে কমিশনের দফতরে হাজির হয়ে একাধিক নির্দেশ না মানার বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে তাকে। সূত্রের খবর, ফোন করে এই নির্দেশ জানানো হয়েছে এবং শনিবার তাঁর দিল্লি যাওয়ার সম্ভাবনা রয়েছে।

ভোটার তালিকায় নাম নথিভুক্তি সংক্রান্ত অনিয়মের অভিযোগ ঘিরে এই তলব। এর আগেও চার সরকারি আধিকারিককে সাসপেন্ড করার নির্দেশ দিয়ে রাজ্যের কাছে চিঠি পাঠিয়েছিল কমিশন। অভিযোগ, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় ভোটার তালিকা সংক্রান্ত কাজে গুরুতর গাফিলতি হয়েছিল। কমিশন ওই চার আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের এবং বিভাগীয় তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছিল। তাঁদের মধ্যে দু’জন নির্বাচনী নিবন্ধন আধিকারিক (ইআরও) এবং দু’জন সহকারী নির্বাচনী নিবন্ধন আধিকারিক (এইআরও) ছিলেন। পাশাপাশি এক ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধেও এফআইআর করার কথা বলা হয়েছিল।

প্রথমে ৫ অগাস্ট রাজ্য সরকারকে চিঠি পাঠানো হয়। পরে ৮ অগাস্ট আবার চিঠি দিয়ে ৭২ ঘণ্টার মধ্যে জবাব চাওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যেই পশ্চিমবঙ্গ সরকার কমিশনকে নিজেদের অবস্থান জানায়। এর আগেও ভূতুড়ে ভোেটারের নাম অন্তর্ভুক্তির অভিযোগে পদক্ষেপ না নেওয়ার প্রশ্নে রাজ্যের তৎকালীন মুখ্যসচিবকে দিল্লিতে ডেকে পাঠিয়েছিল কমিশনের ফুল বেঞ্চ। এবারও একই ধরনের অভিযোগ ঘিরেই নতুন করে প্রশাসনিক চাপ তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। পুরো বিষয়টি নিয়ে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে।

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

পচা ডিম খাচ্ছেন না তো? এই ৫ লক্ষণ না জানলেই হতে পারে বিপদ!

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

বেঁচে যেতে পারে জীবন! হার্ট অ্যাটাক হলে প্রথম কয়েক মিনিটে যে ভুলগুলি করবেন না

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক