৪ দফায় ভোট দেননি ২২ কোটি ভোটার, মাথায় হাত বিজেপির

দেশে ৪ দফায় মোট ৩৭৯টি লোকসভা কেন্দ্রে ভোট হয়ে গিয়েছে, অথচ ২২ কোটি ভোটার বুথ মুখোই হননি। আর তাতেই চিন্তায় বিজেপি।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশজুড়ে চলছে অষ্টাদশ লোকসভার নির্বাচন(Loksabha Election 2024)। সারা দেশের প্রায় ৯৬ কোটি মানুষ এবার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন সংসদের ৫৪৩জন সদস্যকে বেছে নেওয়ার জন্য। ইতিমধ্যেই দেশে ৪ দফায় মোট ৩৭৯টি লোকসভা কেন্দ্রে ভোট হয়ে গিয়েছে। দেখা যাচ্ছে, এই ৪ দফায় দেশের ২২ কোটি ভোটার(22 Crore Voters) তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতেই যাননি। প্রায় ৩ মাস ধরে চলা নির্বাচনী যুদ্ধের পিছনে যেখানে কোটি কোটি টাকা খরচ হচ্ছে সেখানে যদি এই বিপুল সংখ্যক মানুষ তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতেই না বুথে যান তাহলে প্রশ্ন তো উঠতে বাধ্য কেন ভোটাররা বুথমুখো হচ্ছেন না! কেন ভোট দিতে অনীহা দেশের কোটি কোটি মানুষের? বিপুল আকারে প্রচার, বিজ্ঞাপন সত্ত্বেও কেন ভোট দিতে উদাসীন ভোটাররা? কিন্তু এই প্রশ্নের আড়ালে এখন সব থেকে বেশি চাপে পড়ে গিয়েছে বিজেপি(BJP)। কেননা এবার তো তাঁরা শ্লোগান তুলেই দিয়েছিল যে, ‘আপ কে বার ৪০০ পার’। যদিও এখন অবস্থা বেগতিক দেখে ৪০০ চলে এসেছে ৩০০’র নীচে। তার থেকেও বড় কথা বিজেপির সেনাপতি খোদ অমিত শাহ(Amit Shah) পর্যন্ত প্রকাশ্য সভায় মুখ ফস্কে হোক কী সজ্ঞানেই হোক স্বীকার করেই ফেলছেন, আব কে বার INDIA সরকার।

গত ১৯ এপ্রিল দেশে শুরু হয়েছে অষ্টাদশ লোকসভা নির্বাচনে ভোটগ্রহণের পালা। সেই দিন থেকেই দেখা যাচ্ছে, দেশের বিজেপি শাসিত রাজ্যগুলিতে ভোটের হার বেশ কম থাকছে। অথচ অবিজেপি রাজ্যে সেই ভোটের হার প্রায় স্বাভাবিক। চার দফা ভোটের শেষে জানা যাচ্ছে, ২২ কোটি ভোটার এ পর্যন্ত ভোট দিতেই আসেননি। একই সঙ্গে লক্ষ্যণীয়, ভোট শুরুর আগে বিজেপিকে যে দুরন্ত উৎসাহের মধ্যে দেখা গিয়েছিল, এখন ক্রমশ তা তলানির পথে হাঁটছে। এক একটি ভোটপর্ব মিটছে, আর সেই সঙ্গে রক্তচাপ বাড়ছে বিজেপির। এই চার দফায় ৬৭ কোটি ৩৬ লক্ষ ভোটারের বুথে আসার কথা ছিল। অথচ এসেছেন ৪৫ কোটি ১০ লক্ষ। অর্থাৎ, ভোট দেননি ২২ কোটি ২৬ লক্ষ মানুষ। সহজ অঙ্কে ৩৩.০৫ শতাংশ মানুষ বুথমুখো হননি। এটাই চিন্তা বাড়াচ্ছে বিজেপির। উঠছে প্রশ্ন গেরুয়ার অন্দরে, কেন ভোট দিতে আসছেন না ভোটাররা? তীব্র গরমে নাকি ভোটদানে অনিহার জন্যে? মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার দেশের সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের বার্তা দিয়েছেন, ‘ভোটদানের হার বাড়াতেই হবে।’ কিন্তু প্রশ্ন উঠছে, ভোটাররা যদি বুথেই না আসেন তাহলে নির্বাচনী আধিকারিকেরা কী করবেন?  

এদিকে বিজেপিতে উদ্বেগের পাশাপাশি প্রশ্ন ঘুরছে মুখে মুখে, ভোটে অনীহার অর্থ প্রতিষ্ঠান বিরোধিতা নয় তো? ভোটদানের হার কম হওয়া মানেই সরকার নিশ্চিন্ত হতে পারে না। গতবারের তুলনায় এবার ভোটার সংখ্যা বেড়েছে ৬ কোটি। নতুন ভোটাররা যদি ভোট দিয়ে থাকেন, কোনদিকে গিয়েছে তাঁদের মত? বিজেপির প্রতি গত দু’টি লোকসভা ভোটে যাঁরা ভরসা রেখেছিলেন, তাঁরা এবার বিরত থাকছেন না তো? এই প্রশ্ন ঘুরছে গেরুয়া শিবিরের অন্দরে। ঘটনাচক্রে বিজেপির অন্দরে উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছেন খোদ অমিত শাহ। গতকালই বিহারের মধুবনীতে নির্বাচনী জনসভা করতে গিয়ে শাহ বলে দিয়েছেন, ‘ধরে নিলাম, মহাজোট INDIA ক্ষমতায় এল তবুও বলবো, দেশবাসী ঠিক করে ফেলেছে মোদিজিই তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরছেন।’ আর তাঁর এই মন্তব্যেই পরিষ্কার, পদ্মের অন্দরেও কার্যত ঘুরছে INDIA’র জয়ের সম্ভাবনা। যেখানে নরেন্দ্র মোদি(Narendra Modi) এবং অমিত শাহ, এই দু’জনের কেউই বিরোধীদের আধখানা নম্বর দেওয়ারও প্রয়োজন মনে করেন না সেখানে, হঠাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে বিরোধী-সম্ভাবনা কেন? তাও চার দফার ভোটের পর।  

আসলে চতুর্থ দফার ভোট মিটে যাওয়ার পরে প্রত্যেকটি দলের কাছেই স্পষ্ট হচ্ছে এলাকাভিত্তিক Groun Report। মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) এখন প্রকাশ্যেই দাবি করছেন, বিজেপি ২২০-২৫’র বেশি পাবে না। INDIA জোটই আগামী দিনে দেশের ক্ষমতায় আসছে। পাল্লা দিয়ে নরেন্দ্র মোদির ভাষণেও উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে ৪০০ পারের দাবি। উল্টে মেরুকরণ এবং ‘INDIA’র বাপবাপান্ত করেই সভা মাত করছেন তিনি। আর তার জেরেই এখন বিজেপির অন্দরেই প্রশ্ন উঠছে, তাহলে কি দলের রিপোর্ট অন্যরকম সমীকরণ সামনে আসছে? তাই কি অমিত শাহের কণ্ঠেও বেসুর? হতে পারে তিনি ব্যঙ্গের ঢঙেই ‘INDIA’র প্রসঙ্গ টেনেছেন। কিন্তু বিরোধীদের দাবি, এ ছাড়া উপায় নেই। না চাইলেও বিরোধীদের নম্বর দিতে বাধ্য হচ্ছেন মোদি সরকারের ‘নম্বর টু’। কারণ, এটাই বাস্তব হতে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেই দিয়েছেন, ‘এই ভোট আসলে দেশের পক্ষে, মোদির বিপক্ষে। এই ভোট বিজেপিকে হটানোর ভোট। কে প্রধানমন্ত্রী হতে পারেন, সেটা আজ বিচার্যই নয়।’  

রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না? অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্তের ঝুঁকি

বোরকা পরে ভূমি অফিসে আচমকা হাজির জেলা প্রশাসক, তার পর যা ঘটল….

অল্প খেয়েও আকাশছোঁয়া সুগার? ডায়েটের এই ভুলেই বাড়ছে সমস্যা

‘বছরে মহিলাদের ৪০ হাজার টাকা’, প্রমীলা ভোটারদের মন জয়ে অখিলেশের মাস্টারস্ট্রোক

মামলা বন্ধের বিনিময়ে ২ কোটি ঘুষ, এসিবির জালে অতিরিক্ত পুলিশ সুপার

আগামী দু’মাস ডেঙ্গু নিয়ে সতর্ক থাকতে হবে, জেলাশাসকদের নির্দেশ মুখ্যসচিবের

আগামী ৭৪ দিন শনির বক্র দৃষ্টি ৬ রাশির জাতকদের উপরে, তছনছ হবে জীবন!

‘কলকাতাকে ফের শিল্পনগরী করতে চাই,’ শহরে এসে ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

মার্কিন হামলায় ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েও অলৌকিকভাবে রক্ষা পেয়েছিলেন মোজতবা খামেনি

বাংলাদেশে ইউরেনিয়াম নিয়ে যাওয়া রুশ বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান

৯ হাজার টাকা সস্তা রুপো, সোনার দামেও বিরাট পতন

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স