আম্বালায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে নিহত ২ শ্রমিক

Share:

নিজস্ব প্রতিনিধি, অম্বালা: তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মাণাধীন তিনতলা বাড়ি। ক্ংক্রিটের ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন দুই শ্রমিক। আশঙ্কাজনক অবস্থায় পাঁচজনকে উদ্ধার করা হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধ্বংসস্তুপের নিচে  কমপক্ষে ১৫ শ্রমিক চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা। তাদের উদ্ধার করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা।

রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধেয় আম্বালার ধুলকোটে নির্মাণাধীন একটি তিনতলা বাড়ি তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে দেখতে পান, কার্যত গোটা বাড়ি কংক্রিট আর ইটের জঞ্জালে পরিণত হয়েছে। ধ্বংসস্তুপের ভিতর থেকেই শ্রমিকদের আর্ত চি‍ৎকার শোনা যায়। খবর পাঠানো হয় পুলিশ ও দমকলকে। পুলিশ ও স্থানীয় প্রশাসনের পদস্থ আধিকারিকরাও দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান। উদ্ধারকার্যে মোতায়েন করা হয় এনডিআরএফ ও এসডিআরএফের জওয়ানদের। জেসিবির মাধ্যমে ধ্বংসস্তুপ সরিয়ে মোট সাত জনকে উদ্ধার করা হয়েছে। তার মধ্যে পাঁচজন জীবিত ছিলেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, নির্মাণাধীন বাড়িটি ভেঙে পড়ার সময় সেখানে অনেক শ্রমিক ছিলেন। ফলে কতজন ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে রয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়রা দাবি করেছেন, কমপক্ষে ১৫ জন চাপা পড়ে রয়েছেন। ধ্বংসস্তুপ সরিয়ে নিচে চাপা পড়াদের উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। কিভাবে বাড়িটি ভেঙে পড়ল, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণে দুর্ঘটনা ঘটছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

নিচু হয়ে কাজ করলে শ্বাসকষ্ট? এখনই সাবধান হোন, হতে পারে হার্টের সমস্যার লক্ষণ

Jio-র ১১ টাকার রিচার্জ প্ল্যান শোরগোল ফেলে দিয়েছে, কী-কী সুবিধা মিলবে?

বিয়ের ছবি কোথায় টাঙিয়েছেন? ভুল জায়গায় রাখলে দাম্পত্য কলহ অনিবার্য

আপেলের বীজে লুকিয়ে বিষ! ভুল করে গিলে ফেললে কী হতে পারে জানেন?

কন্যায় সূর্যের গোচর, ১৭ অক্টোবর পর্যন্ত ৬ রাশির জাতকদের ‘আচ্ছে দিন’

দুপুর গড়িয়ে রাত, এখনও উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, ঘটনাস্থলে পুলিশ

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

আম্বালায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে নিহত ২ শ্রমিক

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

‘সাধু-সন্তদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো

বেনোজল আটকাতে বঙ্গ বিজেপির নেতাদের কড়া নির্দেশ নীতিন নবীনের

‘খামোশ’, খারাপ রাস্তা নিয়ে সরব হতেই যুবককে সপাটে চড় মন্ত্রীর