দিল্লিতে মমতার ‘লক্ষ্মীর ভান্ডার’ হাতিয়ার কংগ্রেসের, মহিলাদের মাসে ৩,০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাংলার মুখ্যমন্ত্রীর ‘লক্ষ্মীর ভান্ডার’প্রকল্প এখন গোটা দেশের কাছে রোল মডেল। তাই এবার দিল্লিতে বিধানসভা নির্বাচনেও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্পকেই হাতিয়ার করল কংগ্রেস। ইতিমধ্যেই নির্বাচনের জন্য  দলের তরফে প্রস্তুত করা হয়েছে ৫ গ্যারেন্টি। সূত্রের খবর,  আগামী  ৬ থেকে ১২ জানুয়ারি পর্যন্ত মধ্যেই এই গ্যারেন্টি কার্যকর করবে কংগ্রেস।

কী কী গ্যারেন্টি দেওয়া হচ্ছে ?

১) উইমেন ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (ডিবিটি) স্কিম: মহিলা ভোটারর এখন  কংগ্রেসের মূল  ফোকাসে রয়েছে৷ দিল্লি নির্বাচনে জিতলে মহিলাদের প্রতি মাসে ২৫০০  -৩০০০  টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিতে চলেছে দল৷

২) স্বাস্থ্য বীমা প্রকল্প: কংগ্রেস দিল্লিতে  সকলের জন্য স্বাস্থ্য বীমা সংক্রান্ত বিষয় নিয়ে  একটি বড় প্রতিশ্রুতি দেবে। 

৩) যুবদের কাজের গ্যারান্টি: প্রথমবারের মতো, ভোটারদের আকৃষ্ট করতে কংগ্রেস  বেকার যুবকদের জন্য শিক্ষানবিশ প্রকল্প ঘোষণা করতে চলেছে ।

৪) শ্রমিক শ্রেণীর  গ্যারান্টি:  কংগ্রেস নির্বাচনে জিতলে শ্রমিক শ্রেণীর আয়ের গ্যারান্টি স্কিমও ঘোষণা করতে পারে।

৫) সকলের জন্য রেশন: শহরে দরিদ্রদের জন্য কংগ্রেস  রেশন নিয়ে বড় ঘোষণা করার সম্ভাবনা রয়েছে । 

উল্লেখ্য, দিল্লির বিধানসভা নির্বাচনের জন্য  কেজরীর দল ৭০টি আসনের সবগুলিতে প্রার্থীদের নাম ঘোষণা করেছে। তার মধ্যে প্রায় এক-চতুর্থাংশ কংগ্রেস বা বিজেপি ছেড়ে আসা নেতা। আর কংগ্রেস এখন পর্যন্ত  ২৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে । বলা বাহুল্য,  ২০২০ সালের বিধানসভা নির্বাচনে দিল্লির ৭০টি আসনের মধ্যে ৬২টি আসনে জয়ী হয়েছিল আপ। বিজেপি পেয়েছিল মাত্র  আটটি আসন। এই আবহে কার দখলে থাকে  ২০২৫ সালে দিল্লিতে বিধানসভা নির্বাচন, সেটাই এখন মূল দেখার বিষয় ।  

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

১ ডিসেম্বর থেকে মাথায় হাত মধ্যবিত্তের! বদলে যাচ্ছে একাধিক নিয়ম

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

শরীরে শূকরের কিডনি ধারণ করে এক বছর ধরে দিব্যি সুস্থ মহিলা

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের