নারকীয় ঘটনা! বর্ষার ভরা নদীতে ধাক্কা দিয়ে ফেলা হল ৫০ টি গরু, মৃত্যু ২০ টির

ইতিমধ্যেই পুলিশ বেটা বাগরি, রবি বাগরি, রামপাল চৌধুরী এবং রাজলু চৌধুরী নামে চার ব্যক্তির বিরুদ্ধে মধ্যপ্রদেশ গৌবংশ বধ প্রতিষেধ অধিনিয়ামের প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করেছে

Share:

নিজস্ব প্রতিনিধি, মধ্যপ্রদেশ: এ দেশে মানুষের পাশাপাশি পশুদের হালও মর্মান্তিক। সম্প্রতি একটি বীভৎস ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, একটি নদীতে বেশ কয়েকটি গরুকে ফেলে দেওয়া হচ্ছে। ঘটনাটি মধ্যপ্রদেশের সাতনা জেলার ঘটনা। এই ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যেই পুলিশ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। প্রাথমিক প্রতিবেদন অনুসারে, মঙ্গলবার নাগোদ থানা সীমানার অধীনে ঘটে যাওয়া এই ঘটনায় প্রায় ১৫ থেকে ২০ টি গরু মারা গেছে, তবে তথ্যটি এখনও যাচাই করা হয়নি বলে বুধবার জানিয়েছেন পুলিশ।

এই ঘটনায় নাগোদ থানার ইনচার্জ অশোক পান্ডে জানিয়েছেন, “মঙ্গলবার সন্ধ্যায় বামহোরের কাছে একটি রেল ব্রিজের নিচে কিছু লোক কয়েকটি গরুকে সাতনা নদীতে ফেলে দেয়। সেই দৃশ্যের ভিডিও স্থানীয়দের মধ্যেই একই রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পরেই একটি পুলিশ দলকে তথ্য সংগ্রহের জন্য ঘটনাস্থলে পাঠানো হয়, এবং তাঁরা পরে একটি মামলা দায়ের করেছে। ইতিমধ্যেই পুলিশ বেটা বাগরি, রবি বাগরি, রামপাল চৌধুরী এবং রাজলু চৌধুরী নামে চার ব্যক্তির বিরুদ্ধে মধ্যপ্রদেশ গৌবংশ বধ প্রতিষেধ অধিনিয়ামের প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করেছে, যে আইন রাজ্যে গরু হত্যা প্রতিরোধ করে এবং ভারতীয় ন্যায়ের অধীনেও।

মঙ্গলবার দুপুরে এ ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন পুলিশ। পুলিশ আরও জানিয়েছেন, “প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রায় ৫০ টি গরু ছিল এবং তাদের মধ্যে ১৫ থেকে ২০ টি মারা গেছে। এখন উদ্ধার অভিযান চলছে।” তবে ঠিক কতগুলো গরু নদীতে ফেলে দেওয়া হয়েছে এবং তাদের মৃত্যুর সঠিক সংখ্যা তদন্তের পরে জানা যাবে। আরও তদন্ত ও অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।

নিরাশ করলেন বৈভব, ১৪ রান করে ফিরলেন সাজঘরে

‘ফলতার পুষ্পা’ জাহাঙ্গিরকে ডায়মন্ড হারবার আদালতে পেশ, পাশে দাঁড়াল না কোনও আইনজীবী

মাটিতে পড়ে মহিলার আধপোড়া দেহ, পুলিশ কর্তা বললেন, ‘গরম লাগছে, তাড়াতাড়ি করুন’

বেবি বাম্প নিয়ে বান্দ্রায় নতুন বাড়ি দেখাশোনায় ব্যস্ত দীপিকা, গৃহপ্রবেশের প্রস্তুতি?

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

ডায়মন্ড হারবার শাখায় প্রায় ১ ঘণ্টা অবরোধ, ব্যাহত ট্রেন চলাচল, ভোগান্তিতে যাত্রীরা

জব কার্ড জালিয়াতি রুখতে মোক্ষম অস্ত্র! হাজিরাতে ফেস অথেনটিকেশন বাধ্যতামূলক

নেইমারকে নিয়ে বড় খবর দিল ব্রাজিল, কবে নামবেন মাঠে?

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

উত্তপ্ত পাক অধিকৃত কাশ্মীর! নির্বিচারে গুলিতে মৃত ১১, আহত একাধিক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকে ঢুকতে দিল আমেরিকা, জানুন কারণ

পটনা কোচিং কাণ্ডে নয়া মোড়, আদালতের নির্দেশে স্বস্তি খান স্যারের