লোকসভায় হানার সঙ্গে জড়িত ২ জনকে খুঁজছে দিল্লি পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: লোকসভায় আচমকা হানা দিয়ে হুলুস্থুলু বাঁধিয়ে দেওয়ার পরিকল্পনার সঙ্গে মোট ৬ জন জড়িত ছিলেন। তার মধ্যে চার জনকে সংসদ ভবন চত্বর থেকে গ্রেফতার করা সম্ভব হলেও বাকি দুই জন পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। পলাতক দুই পরিকল্পনাকারীর সন্ধানে হন্য হয়ে তল্লাশি অভিযানে নেমেছে দিল্লি পুলিশ। ধৃত চার জনের মোবাইল ফোনের ডেটা থেকে বাকি দুজনের সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ চলছে।

সংসদ ভবনে জঙ্গি হামলার ২২ বছর পূর্তির দিনেই বুধবার দুপুরে ঘটে গিয়েছে বেনজির ঘটনা। নিরাপত্তা রক্ষীদের নজর এড়িয়ে লোকসভার দর্শক গ্যালারি থেকে ঝাঁপিয়ে সাংসদ আসনে পৌঁছে যান দুই যুবক। উপস্থিত সাংসদরা কেউ কিছু বুঝে ওঠার আগেই রং বোমা ছোড়েন দুজনে। যদিও ঘটনায় কেউ আহত হননি। দুই হানাদারকে পাকড়াও করেন দুই সাংসদ। এক হানাদারকে ধরে উত্তমধ্যমও দেওয়া হয়। সংসদ ভবনের বাইরে থেকে আটক করা হয় আরও দুজনকে। ধৃত চারজনকেই পার্লামেন্ট স্ট্রিট থানায় নিয়ে গিয়ে জেরা করার কাজ শুরু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েক মাস ধরেই লোকসভায় ঢুকে শোরগোল ফেলে দেওয়ার পরিকল্পনা করেছিলেন ধৃতরা। তাদের সঙ্গে ওই পরিকল্পনায় যুক্ত ছিলেন আরও দুই জন। গুরুগ্রামের এক বাড়িতেই ডেরা বেঁধেছিলেন ছয়জনে। ওই বাড়ির মালিক বিক্রম শর্মা নিজেই লোকসভায় হানার পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন। তবে ষষ্ঠ ব্যাক্তির পরিচয় এখনও জানতে পারেননি দিল্লি পুলিশের তদন্তকারীরা। ধৃতদের লাগাতার জেরা করে ষষ্ঠ ব্যাক্তির পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়ার চেষ্টা চালাচ্ছেন তাঁরা।

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী

স্বপ্নের বাইক নিয়ে হাজির Suzuki, দাম শুনলে হার্টফেল হতে পারে

বিয়ের চার মাসের মধ্যেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ২৪ বছর বয়সী আইটি ইঞ্জিনিয়ার

বাংলাদেশে দুর্গাপুজোয় পাঁচ দিনের ছুটি, হিন্দুদের মন জয়ে মাস্টারস্ট্রোক তারেকের

নিরাপত্তা পরীক্ষায় ডাহা ফেল, নতুন মডেল ‘জিপিটি-৬.১’ বাজারে আনছে না OpenAI

চক দে ইন্ডিয়া, এশিয়ান গেমসে ৪x৪০০ মিটার রিলেতে সোনা জিতলেন ভারতের মেয়েরা

রেস্তরাঁর স্বাদ এবার ঘরেই, জলখাবারে বানিয়ে নিন সুস্বাদু চিকেন মালাই কাবাব

১৮ বছরের দীর্ঘ অপেক্ষা! এশিয়ান গেমসে সোনা জিতে কলকাতায় ফিরলেন পিঙ্কি

মোবাইল নয়, পড়াশোনার জন্য ট্যাব! স্কুল পড়ুয়াদের জন্য বড় ভাবনা শুভেন্দুর

সিনিয়রটিতে শীর্ষে, তবুও সুপ্রিম কোর্টের বিচারপতি পদে ‘উপেক্ষিত’ বিচারপতি হরিশ টন্ডন ও সৌমেন সেন

ফের বিহার, এবার তরুণীকে রাস্তা দিয়ে তুলে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার

‘DM আঙ্কেল, রাস্তায় লাইট লাগিয়ে দিন না’, তিন খুদের করুণ আর্তির ভিডিও ভাইরাল