লোকসভায় হানা কাণ্ড: আরও একজন পাকড়াও, অধরা ১

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: লোকসভায় আচমকা হানা দেওয়ার পরিকল্পনার সঙ্গে যুক্ত থাকায় আরও একজনকে আটক করল দিল্লি পুলিশ। বিক্রম শর্মা ওরফে বিক্কি শর্মা নামে ওই যুবক ও তাঁর স্ত্রীকে বুধবার রাতেই আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন গোয়েন্দারা। এ নিয়ে মোট পাঁচ জনকে পাকড়াও করল দিল্লি পুলিশ। পরিকল্পনার সঙ্গে যুক্ত ষষ্ঠ ব্যক্তি ললিত ঝা’র সন্ধানে বিশেষ তল্লাশি শুরু হয়েছে।

বুধবার দুপুরে আচমকাই লোকসভার গ্যালারি থেকে ঝাঁপিয়ে পড়ে সাংসদ আসনে পৌঁছে গিয়েছিলেন সাগর শর্মা এবং মনোরঞ্জন ডি নামে দুই যুবক। কর্নাটকের মহীশূরের বিজেপি সাংসদ প্রতাপ সিমহার অতিথি হিসাবেই লোকসভার দর্শক গ্যালারিতে ঢোকার অনুমতি পেয়েছিলেন দুজনে। সাংসদ আসনে পৌঁছেই দুজনে রং বোমা ছুড়তে শুরু করেন। দুজনকেই পাকড়াও করেন সাংসদরা। ওই দুই যুবকের সঙ্গে ছিলেন এক মহিলা এবং এক যুবক। ওই দু’জনের নাম আনমল শিন্ডে এবং নীলম। তাঁরা সংসদের নতুন ভবনের সামনে ‘তানাশাহি নেহি চলেগা’ বলে স্লোগান দিচ্ছিলেন। চার জনকেই গ্রেফতার করে সংসদ মার্গ থানায় নিয়ে যাওয়া হয়। সেখানেই চলছে জেরা। 

দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, লোকসভায় ঢুকে হুলুস্থুলু বাঁধিয়ে দেওয়ার পরিকল্পনার সঙ্গে মোট ৬ জন জড়িত ছিলেন। কয়েক মাস ধরেই লোকসভায় ঢুকে শোরগোল ফেলে দেওয়ার পরিকল্পনা করেছিলেন। এদিন যে চার জনকে সংসদ ভবন চত্বর থেকে গ্রেফতার করা হয়েছিল তাদের সঙ্গে ওই পরিকল্পনায় যুক্ত ছিলেন আরও দুই জন। গুরুগ্রামের সেক্টর ৭-এর হাউজিং বোর্ড কলোনি এলাকায় বিক্রম শর্মা ওরফে বিক্কি শর্মার বাড়িতেই ডেরা বেঁধেছিলেন সবাই। লোকসভায় হুলুস্থুলু বাঁধানোর কয়েক ঘন্টার মধ্যেই গুরুগ্রাম থেকে বিক্রম শর্মা ও তাঁর স্ত্রীকে আটক করা হয়। গোয়েন্দাদের জেরার মুখে ধৃতরা জানিয়েছেন, তারা কোনও সংগঠনের সঙ্গে জড়িত নন।

স্বাধীনতা দিবসের দুপুরে পাতে রাখুন নেতাজির প্রিয় পদ ‘পালং শাকের বাটি চচ্চড়ি’

কলকাতা বিমানবন্দরে ধুন্ধুমার, যান্ত্রিক ত্রুটির কারণে উড়তে দেরি বিমানের, বিক্ষোভ যাত্রীদের

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?

নানুরে বিজেপি নেতার বাড়ির সামনে সাদা থান ও হুমকি চিঠি, চাঞ্চল্য এলাকায়

মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গাড়ি! হিমাচলের সিরমৌরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় নিহত ৪, আহত ৯

দক্ষিণ কলকাতায় পরপর ট্রান্সফরমার বিকল,লিফট-পাম্প অচল, বিদ্যুৎ বিভ্রাটে নাজেহাল বাসিন্দারা

১৫ অগস্ট হামলার ছক! জঙ্গি সন্দেহে কলকাতায় ধৃত পাকিস্তানি নাগরিক

আর কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে নামবে বৃষ্টি! কলকাতা-সহ একাধিক জেলায় সতর্কতা

মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন, মৃত ২, আহত ৬

কলকাতা-হাওড়ায় ওয়ার্ড বাড়ানোর তোড়জোড়, আজ বিধানসভায় সংশোধনী বিল আনছে রাজ্য সরকার

আদ্যাপীঠে আরতি করে আদ্যা মায়ের পুজো দিলেন মুখ্যমন্ত্রী, সেবা করলেন গোমাতার

‘রাখে হরি, মারে কে’, কলম্বিয়ায় ভূমিকম্পের ৩৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার জীবিত মহিলা