সিমেন্ট বোঝাই লরির সঙ্গে চার চাকার গাড়ির মুখোমুখি সংঘর্ষ, নিহত ৬

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তামিলনাড়ুতে ভয়াবহ পথ দুর্ঘটনা। রবিবার তামিলনাড়ুর  কাদয়ানাল্লুরের এলাকায়  কাছে সিমেন্ট বোঝাই একটি লরির সঙ্গে তাদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় । এই ঘটনায় ৬ জন মারা গিয়েছেন বলে জানা গিয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতরা পুলিয়ানগুড়ির বাসিন্দা। তারা স্নান করতে কোর্টাল্লামে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার সময়  তিরুমঙ্গলম-কোল্লাম হাইওয়ে রোডের সিঙ্গিলিপট্টি এবং পুন্নাইয়াপুরম এলাকায় তাদের গাড়ির সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ হয়। এই দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায়  চোক্কামপট্টি পুলিশ । এরপরেই ঘটনাস্থলে আসে দমকল ও উদ্ধারকারী পরিষেবা কর্মীরা।

জানা গিয়েছে, সংঘর্ষের পর লরির চাপায় চাপা যায় গাড়িটি। পুলিশ এসে সেই গাড়িটি উদ্ধার করে । তবে ততক্ষণে গাড়িতে প্রাণ হারিয়েছেন পাঁচ জন এরপর গাড়িতে থাকা একজনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যান। রবিবার এই ভয়াবহ দুর্ঘটনার জন্য কিছুসময় বন্ধ থাকে তিরুমঙ্গলম-কোল্লাম হাইওয়ে রোড। এই দুর্ঘটনার জেরে এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা।

ইতিমধ্যেই পুলিশ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য তিরুনেলভেলি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ সুপার টি পি সুরেশকুমার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে কি করে এই দুর্ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি। এই পুরো দুর্ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ।

‘ইরান যুদ্ধ নিয়ে কয়েক ঘন্টায় সুখবর’, দিল্লিতে জানালেন মার্কিন বিদেশ সচিব

‘‌সরাসরি শঙ্কর’‌ নয়া কর্মসূচি চালু করলেন শিলিগুড়ির বিধায়ক, রবিবাসরীয় দিনে মানুষের ঢল

অধিনায়কের পদ থেকে সরানো হবে পন্থকে? পরিকল্পনা জানাল লখনউের টিম ডিরেক্টর

ফলতায় ধূলোয় মিশল ‘‌ডায়মন্ড মডেল’‌, গেরুয়া ঝড়ে উড়ে গেল ‘‌স্বঘোষিত পুষ্পা’‌

গৃহবধূ ও নাবালিকাকে বাংলাদেশে পাচার! গ্রেফতার তৃণমূল নেতা

তীব্র গরমে নষ্ট হয়েছে দুধ? ফেলে না দিয়ে বানান সুস্বাদু ছানার সন্দেশ

আজ প্রিমিয়ার লিগে গার্দিওলা ও সালাহর বিদায়ী ম্যাচ

বিমানে ফোন চার্জ দিতেই বিপত্তি! মাঝ আকাশে রুট বদলাল বিমান

‘‌সব অ্যারেস্ট হবে’‌, দুর্নীতির মারাত্মক অভিযোগ তুলে দাবি করলেন পঞ্চায়েতমন্ত্রী

ফলতায় পোস্টাল ব্যালটের গণনায় এগিয়ে বিজেপি, দেখা নেই তৃণমূলের এজেন্টের

হোয়াইট হাউসের বাইরে শুটআউট! খতম নিজেকে ‘যিশু’ দাবি করা হামলাকারী

সন্ধ্যার হালকা খিদেতে বাইরের খাবার নয়, বাড়িতেই বানান মজাদার আফগানি সয়াবিন চাঁপ

অফসাইডে গোল বাতিল কেন? মগড়ার মাঠে রেফারিকে বেধড়ক মারধরের অভিযোগ

গরমে হালকা খাবার, ২০ মিনিটেই তৈরি করুন ৬ ধরনের সুস্বাদু খিচুড়ি