১৩ বছরের দলিত নাবালিকাকে টানা ৪ বছর ধরে ধর্ষণ ৬৪ নরাধমের, হাড়হিম কাণ্ড কেরলে

Share:

নিজস্ব প্রতিনিধি, তিরুঅনন্তপুরম: ১৩ বছর বয়সে প্রথম ধর্ষণের শিকার। তার পর টানা চার বছর ধরে কখনও স্কুলের সহপাঠী, কখনও কোচ, কখনও পড়শি আবার কখনও নিকট আত্মীয়ের যৌন লালসার শিকার হতে হয়েছে। চার বছরে ৬৪ নরাধমের যৌন লালসা মুখ বুজে সহ্য করতে হয়েছে। টানা চার বছর মুখ বুজে সব কিছু সহ্য করে থাকলেও শেষ পর্যন্ত মুখ খুলেছে নির্যাতিতা কিশোরী। আর তার সঙ্গে ঘটা যৌন নিপীড়নের কথা শুনে কার্যত বিস্ময়ে হতবাক হয়ে পড়েছেন প্রশাসনিক আধিকারিকরা। অভিযোগ পেয়েই কিশোরীকে যৌন নির্যাতন চালানো ৬৫ নরাধমকে ইতিমধ্যেই পাকড়াও করেছে পুলিশ।

হাড়হিম কাণ্ডটি ঘটেছে কেরলের পাথানামথিট্টা জেলায়। জেলার শিশু কল্যাণ সমিতির আধিকারিক রাজীব এন জানিয়েছেন, প্রথমে ১৩ বছর বয়সে স্কুলেরই এক সহপাঠীর যৌন লালসার শিকার হয়েছিল নির্যাতিতা কিশোরী। জোর করেই ওই সহপাঠী যৌন সঙ্গমে লিপ্ত হয়েছিল। কী করবে তা বুঝতে না পেরে বন্ধুদের কাছে ওই নারকীয় ঘটনার কথা জানিয়েছিল নির্যাতিতা। বন্ধুরা সাহায্য করার পরিবর্তে উল্টে ব্ল্যাকমেল করে নির্যাতিতাকে যৌন লালসার শিকার বানিয়েছিল। নিজের সঙ্গে ঘটা জঘন্য ঘটনা ভুলে সামনের দিকে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ১৩ বছরের কিশোরী। স্কুলের খেলাধুলোর সঙ্গে নিজেকে জড়িয়ে ভুলে থাকতে চেয়েছিল জীবনের কলঙ্কময় অধ্যায়।

কিন্তু ঘুণাক্ষরেও বুঝতে পারেনি সেখানেও লুকিয়ে রয়েছে এক রাক্ষস। স্কুলের স্পোর্টস টিমের প্রশিক্ষককে বিশ্বাস করে নিজের সঙ্গে ঘটা যৌন নিপীড়নের কথা খোলসা করে বলেছিল। ওই কোচ সাহায্য করার পরিবর্তে নির্যাতিতাকেকেই নিজের যৌন লালসার শিকার বানান। জোর করে কিশোরীর সঙ্গে যৌন সঙ্গমে লিপ্ত হন। এর পরেই নির্যাতিতার মনে হয়েছিল, তার সঙ্গে যে ঘটনা ঘটেছে তা আত্মীয়দের জানানো উচিত। তার সেই ভাবনা যে কত ভুল ছিল তা কিছুদিনের মধ্যেই হাড়ে-হাড়ে টের পেল কিশোরী। ওই আত্মীয়রাও সুবিচার পাইয়ে দেওয়ার পরিবর্তে কিশোরীকে ধর্ষণ করেছিল। টানা চার বছরে ৬৪ জনের যৌন লালসার শিকার হতে হয়েছিল। সহপাঠী থেকে কোচ, বন্ধু থেকে শুরুই করে আত্মীয়দের এমন ব্যবহারে মানসিকভাবে ভেঙে পড়েছিল নির্যাতিতা। পৃথিবী থেকেই ভরসা উঠে গিয়েছিল। এক সময়ে আত্মঘাতী হয়ে নরক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ারও কথা ভেবেছিল। তবে শেষ পর্যন্ত ওই ভাবনা চিন্তা করে নিজের সঙ্গে ঘটা নারকীয় ঘটনা প্রকাশ করে সবার মুখোশ খোলার সিদ্ধান্ত নেয় নির্যাতিতা। স্কুলে মনস্তত্ত্ববিদদের এক কর্মসূচিতে চার বছর ধরে নিজের সঙ্গে ঘটা জঘন্য ঘটনার কথা প্রকাশ্যে আনে। যা শুনে বাকরুদ্ধ হয়ে পড়েন মনস্তত্ত্ববিদ থেকে শুরু করে শিশু কন্যাণ সমিতির আধিকারিকরা। এর পরেই কিশোরীর উপরে যৌন নির্যাতন চালানো নরাধমদের গ্রেফতারের নির্দেশ দেয় শিশু কল্যাণ সমিতি। ওই নির্দেশের পরেই পুলিশ ধর্ষণে অভিযুক্ত ৬৫ নরাধমকে পাকড়াও করেছে।

সাতসকালে দুর্গাপুরে NIA-র হানা, ঠিকাদারের বাড়িতে চলছে তল্লাশি

মার্কিনের জনপ্রিয় ফুড ফেস্টিভ্যালে হামলা বন্দুকবাজের , নিহত ২, আহত একাধিক

একাধিক মিছিলের জেরে সোমে স্তব্ধ হতে চলেছে শহর, ভোগান্তির শিকার হবেন নিত্যযাত্রীরা

আরও শক্তি বাড়িয়ে দক্ষিণবঙ্গের দিকে এগোচ্ছে নিম্নচাপটি! বিকেলে প্রবল দুর্যোগের আশঙ্কা

আজ, সোমবার জল্পেশ মন্দিরে পুজো দেবেন মুখ্যমন্ত্রী

আয়কর জমার সময়ে এই ভুলগুলি করলেই গুণতে হবে মোটা টাকার জরিমানা

‘জিহাদ ও প্রতিরোধ ছাড়া আর কোনও পথ নেই’, হিজবুল্লার পাশে দাঁড়িয়ে বার্তা মোজতবার

বৃষ রাশির জাতকদের জন্য গুরুত্বপূর্ণ সময়, শনির বক্রীতে এই ভুল একেবারেই নয়

শুক্রের কন্যায় গমন, কাঙ্খিত চাকরি দরজায় কড়া নাড়ছে কোন রাশির জাতকদের?

‘সমকামীরা সমাজের অংশ, প্রকৃত মর্যাদার দাবিদার,’ বললেন মোহন ভাগবত

অতি গভীর নিম্নচাপের জেরে রবি রাত থেকেই ভাসবে দক্ষিণের দুই জেলা, শহরেও বৃষ্টির পূর্বাভাস

যুবকের লালসার শিকার বছর ৬৫-র বৃদ্ধা, ধর্ষণের জেরে জ্ঞান হারালেন নির্যাতিতা

‘সরকারি হাসপাতালে তৃণমূলী কালচার বন্ধ করতে হবে,’ সারপ্রাইজ ভিজিটে গিয়ে বললেন প্রতিমন্ত্রী সুমনা সরকার

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন