পাঁচ বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ৭৫ বছরের আইনজীবী

Share:

নিজস্ব প্রতিনিধি: অপরাধের বিচার পাইয়ে দিতে যারা সাহায্য করেন সেই আইনজীবীর বিরুদ্ধে উঠেছে   শিশুকন্যাকে যৌন নির্যাতনের অভিযোগ। মধ্যপ্রদেশ থেকে যে ঘটনা সামনে এসেছে তা শুনে কথা বলার মতো ভাষা হারিয়েছেন অনেকেই। পাঁচ বছর বয়সী এক শিশুকন্যাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৭৫ বছর বয়সী এক আইনজীবীকে।

ঘৃণ্য এই ঘটনাটি ঘটেছে ভোপালের হাবিবগঞ্জ থানার আওতাধীন অন্যতম অভিজাত একটি কলোনিতে। জানা গিয়েছে অভিযুক্ত ব্যক্তি নির্যাতনের শিকার হওয়া শিশুকন্যার সঙ্গে একই পাড়ায় থাকতেন। প্রতিবেশীরা জানিয়েছে শিশুটি তাঁকে ‘নানা’ বলে ডাকত। এই ঘটনার পরেই কলোনির শিশুদের নিরাপত্তা নিয়ে বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। পুলিশের মতে, নির্যাতনের শিকার শিশুকন্যা ওই এলাকার একজন প্রতিরক্ষা কর্মকর্তার মেয়ে। গত ৩ মে সে ওই আইনজীবীর নাতনির বাড়িতে খেলতে গিয়েছিল। অভিযুক্ত তার বিবাহিত কন্যা ও তার সন্তানের সঙ্গে থাকতেন। যেহেতু অভিযুক্ত আইনজীবীর নাতনি তাঁকে ‘নানা’ বলে ডাকে তাই নির্যাতনের শিকার শিশুকন্যাও তাকে একই নামে ডাকত।

আরও পড়ুন:  ঝাড়গ্রাম হাসপাতাল পরিদর্শনে বিধায়ক লক্ষীকান্ত সাউ, পরিষেবা উন্নয়নে দিলেন জোর

অভিযোগ উঠেছে, দুই শিশু যখন খেলছিল তখন অভিযুক্ত একটি অজুহাতে  নির্যাতিতাকে অন্য একটি ঘরে ডেকে নিয়ে যায়। সেখানেই তার সঙ্গে অশালীন আচরণ করে। কিছুক্ষণ পর শিশুটি বাড়ি ফিরে তার মাকে যৌনাঙ্গে ব্যথার কথা জানালে বিষয়টি প্রকাশ্যে আসে। শিশুটির মা তার মেয়ের শরীরে আঁচড়ের দাগ দেখতে পান এবং সঙ্গে সঙ্গে তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান। তারপরেই হাবিবগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়। কাউন্সেলিংয়ের সময় শিশুটি জানায়, তার সঙ্গে এই ঘৃণ্য কাজটি করেছে ‘নানা’ বলে ডাকা প্রতিবেশীই । পুলিশ একটি মামলা দায়ের করে অভিযুক্ত আইনজীবীকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে।

কেন রাষ্ট্রপতির ADC-রা বিয়ে করতে পারেন না? চমকে দেওয়া তথ্য জানালেন মেজর ঋষভ

মন্দারমণির রিসর্টে মধুচক্রের হদিশ, অভিযান চালিয়ে ৮ তরুণীকে উদ্ধার করল পুলিশ, গ্রেফতার ৩

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

হাসপাতালে নেই বিদ্যুৎ! মোবাইল ফোনের আলোতেই সম্পন্ন হল দুই গর্ভবতীর অস্ত্রোপচার

গণেশ চতুর্থীতে বাপ্পার ভোগে রাখুন বেসনের মাওয়া মোদক, রইল সহজ রেসিপি

আইপিএলে বড় চমক, দিল্লি ক্যাপিটালসের ফাস্ট বোলিং কোচ হলেন অভিজ্ঞ এই বোলার

রবি দুপুরে জি টি রোডের ধারে বহুতলে অগ্নিকাণ্ড, কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা

পুরনো প্রেমে মজেছে মন! সন্দেহবশত প্রেমিকাকে কুপিয়ে খুন করল বর্তমান প্রেমিক

দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন

‘গুরুত্বপূর্ণ খনিজ সম্পদকে হাতিয়ার হিসেবে ব্যবহার করলে উন্নতি ব্যাহত হয়,’ চিনকে বার্তা মোদির

অনুমোদনহীন মাদ্রাসা নিয়ে কড়া রাজ্য, তালা ঝুলল ২৫২টিতে

মর্মান্তিক, মায়ের কোল থেকে চলন্ত ট্রেনের জানলা দিয়ে পড়ে মৃত্যু হল দুধের শিশুর

কালাজাদুর সন্দেহে পুত্রবধূকে কুপিয়ে খুনের পর কুয়োয় ঝাঁপ দিলেন বৃদ্ধ শ্বশুর

বিয়ের আসর বসার আগেই হানা! মুর্শিদাবাদে নাবালিকা বিয়ে রুখল পুলিশ, গ্রেফতার পাত্র