সিকিমে নির্মীয়মাণ টানেল ভয়াবহ ভূমিধস! গ্যাস লিক করে মৃত ৮, এখনও আটকে বহু

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রবল বৃষ্টিতে লাল সতর্কতা জারি করা হয়েছে সিকিমে। তার মধ্যেই ঘটে গিয়েছে ভয়াবহ দুর্ঘটনা। ভারী বৃষ্টির কারণে ভূমিধস নামে নির্মীয়মান টানেলে। ভিতরে আটকে পড়েন বহু শ্রমিক। ভূমিধসের জেরে গ্যাস লিক হয়ে যায়। যার জেরে আটজন শ্রমিকের প্রাণহানির ঘটনা ঘটেছে। উদ্ধারকারী দলের কর্তারা জানিয়েছেন দুর্ঘটনার পর ১২ জনকে উদ্ধার করা হলেও এখনও ১৮ জনেরও বেশি মানুষ আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) দলগুলো উদ্ধার ও তল্লাশি অভিযান চালাচ্ছে।

সোমবার (২০ জুলাই) বিকেল ৩টা বেজে ৯ মিনিটে দক্ষিণ সিকিমের পাকইয়ংয়ের সামারদুং (ঝোলুঙ্গে) এলাকার এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। পূর্ব সিকিমের পকিয়ং জেলার নামচি ও রংপো সংলগ্ন মামরিং এলাকায় ওই টানেল তৈরির কাজ চলছে। এটি ১০ নম্বর জাতীয় সড়কের তিস্তা স্টেজ-৪ জলবিদ্যুৎ প্রকল্পের কাছাকাছি। প্রাথমিক তথ্য অনুযায়ী জানা গিয়েছে, টানেলের ভেতরে ভূমিধসের কারণে বের হওয়ার রাস্তা বন্ধ হয়ে যায় এবং বেশ কয়েকজন শ্রমিক আটকা পড়েন। মিথেন গ্যাস লিকের জেরে উদ্ধারকাজ আরও জটিল হয়ে ওঠে। আহত শ্রমিকদের উদ্ধার করে রংপো প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: একুশের কর্মসূচির মাঝেই আবহাওয়ার ভোলবদল, কলকাতা সহ বাংলার একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

এনডিআরএফ-এর পাশাপাশি রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (এসডিআরএফ), সিকিম পুলিশ এবং দমকল ও জরুরি পরিষেবার দলগুলিকেও ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। উদ্ধার অভিযান সহজ করার জন্য কর্তৃপক্ষ ওই এলাকায় যান চলাচলও নিয়ন্ত্রণ করেছে। নামচি জেলার কালেক্টর অনুপ তামলিং বলেন, ঘটনার খবর পাওয়া মাত্রই জেলা প্রশাসন এসডিআরএফ-সহ শিলিগুড়ি ও পাকইয়ং থেকে উদ্ধারকারী দলকে খবর দিয়েছে।  কর্মকর্তারা জানিয়েছেন, টানেলের ভেতরে মিথেনের মাত্রা এতটাই বেশি যে উদ্ধারকারীরা আটকে পড়া শ্রমিকদের অবস্থানস্থলে পৌঁছাতে পারেননি। ভূমিধসের সঠিক কারণ কর্তৃপক্ষ এখনো নির্ধারণ করতে পারেনি। 

 

অপেক্ষার অবসান! খুলছে কবি সুভাষ মেট্রো, কবে থেকে মিলবে পরিষেবা?

গণেশ বিসর্জন সেরে ফেরার পথেই ভয়াবহ দুর্ঘটনা, একই পরিবারের ৪ জনের মৃত্যু

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, শনি-রবিতে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ

পরীক্ষায় ChatGPT ব্যবহার করে ধরা পড়েছিলেন, তারপরই হস্টেলে রহস্যমৃত্যু IIT ছাত্রের

রান্না করা নিয়ে ঝগড়া! স্ত্রীকে গুলি করে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

ভারতের উপর ১০০% শুল্কের ছাড়পত্র, রাশিয়া নিষেধাজ্ঞা বিলে সই ট্রাম্পের

দেশভাগের যন্ত্রণার সাক্ষী নদিয়ার রায়চৌধুরী পরিবারের দুর্গাপুজো

বাসি জিনিস পুজোয় নিষিদ্ধ! কিন্তু পুরনো হলেও এই ৫টি জিনিস সমান পবিত্র

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে