একুশের কর্মসূচির মাঝেই আবহাওয়ার ভোলবদল, কলকাতা সহ বাংলার একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ ২১ জুলাই, মঙ্গলবার। পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। শহিদ দিবস উপলক্ষে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক রাজনৈতিক দলের কর্মসূচি রয়েছে। এই বিশেষ দিনের মধ্যেই আবহাওয়া নিয়ে গুরুত্বপূর্ণ পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। তাদের মতে, মঙ্গলবার থেকে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বিশেষ করে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা থাকায় জারি করা হয়েছে কমলা সতর্কতা।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বর্তমানে একটি মৌসুমি অক্ষরেখা রাঁচি থেকে দিঘা হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি, আগে তৈরি হওয়া নিম্নচাপটি দুর্বল হয়ে এখন ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে এবং সেটি ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণাংশের উপর অবস্থান করছে। এই দুই আবহাওয়াগত ব্যবস্থার সম্মিলিত প্রভাবে আজ মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টির দাপট বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সোমবার শহরে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও মঙ্গলবার থেকে আবহাওয়ার আরও পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পূর্বাভাস অনুযায়ী, কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। একই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে, ফলে বাইরে বেরোলে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ‘একুশে জুলাইকে ভাঙিয়ে বাড়ি-গাড়ি-সম্পত্তি করেছে,’ নাম না করে অভিষেককে আক্রমণ শুভেন্দুর

মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বহু জেলায় আকাশ মেঘাচ্ছন্ন। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং ঝাড়গ্রামে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অন্যদিকে, উত্তরবঙ্গে বৃষ্টির দাপট এখনও অব্যাহত। মঙ্গলবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কারণে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এছাড়াও দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার কয়েকটি এলাকাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

ধর্মীয় অনুষ্ঠানের খাবার খেয়ে বমি-পায়খানা, হাসপাতালে ভর্তি ৩৫ জন গ্রামবাসী

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

তোলাবাজির প্রতিবাদ করায় লাঠি দিয়ে পিটিয়ে বিজেপি কর্মীর হাত ভেঙে দিল দুষ্কৃতীরা, উত্তপ্ত সবং

‘আগের সরকার নয় যে যা খুশি করবেন!’ ট্রোলারদের জবাব দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা

মানুষ নয়, CPR দিয়ে বেহুঁশ সাপকে বাঁচালেন ব্যক্তি, ভাইরাল চমকে ওঠা ভিডিও

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে ভয়াবহ হামলা, গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতার ভাই

বিয়ের দু’বছরের মাথায় বাবা-মা হলেন শোভন-সোহিনী, নায়িকার কোলে পুত্র এল না কন্যা?

ভোটার তালিকায় নাম বাদ, সপরিবারে এসআইআরের নোটিশ পেলেন লালকৃষ্ণ আডবানি

Asian Games: শেফালির ঝোড়ো সেঞ্চুরি, বাংলাদেশের বিরুদ্ধে ১৯৬ রানের টার্গেট ভারতের

করম পুজোয় জঙ্গলমহলে উৎসবের আবহ, পুরুলিয়ায় ঠাসা কর্মসূচি মুখ্যমন্ত্রীর

সৌদির তেল পরিকাঠামোয় হুথিদের হামলা, নাগরিকদের সাবধান করল আমেরিকা

এশিয়ান গেমসের জন্য ভারতীয় দলে যোগ ৩ দাপুটে বোলারের, কারা তাঁরা?

‘মমতা নেই, অশরীরী আত্মা ঘুরে বেড়াচ্ছে,’ কদর্য আক্রমণ পাপিয়ার