চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: ঘুরতে আসা-ই যে কাল হবে, তা ঘুণাক্ষরেও টের পাননি ওঁরা। দলবেঁধে আনন্দ করতে করতেই তামিলনাডু ঘুরে কেরলে নিজেদের বাড়ি ফিরছিলেন। কিন্তু শুক্রবার (১৭ এপ্রিল) কোয়াম্বাটুরের ভালপারাই পাহাড়ের কাছে পাহাড়ি পথ থেকে খাদে পড়ে গেল গাড়ি। নিমিষেই দুমড়ে-মুচড়ে গেল গাড়িটি। ফলস্বরূপ ঘটনাস্থলেই মৃত্যু হয় ৮ পর্যটকের। পরে হাসপাতালে চিকি‍ৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েছেন আরও এক পর্যটক। গুরুতর জখম হয়েছেন গাড়ির চালক সহ আরও চার জন। ওই ভয়াবহ দুর্ঘটনার খবরে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ‘কেরলের মাল্লাপুরম জেলা থেকে ১৩ জন পর্যটক একটি গাড়িতে করে ঘুরতে এসেছিলেন। পথিমধ্যে ভালপারাই-পোল্লাচির মাঝামাঝি পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় গাড়িটি। অনেকটা উঁচু থেকে নিচে পড়ার সময় বেশ কয়েকবার পাল্টি খায়। তাতেই দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। বিকট শব্দ শুনে প্রথমে স্থানীয়রা ছুটে এসে উদ্ধারকার্যে হাত লাগান। আট পর্যটক ঘটনাস্থলেই প্রাণ হারান। চালক-সহ পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পোল্লাচির সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকি‍ৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। মৃত নয়জনের মধ্যে সাত জন মহিলা ও দুই জন পুরুষ।’

ওই পুলিশ আধিকারিকের কথায়, ‘নিহত পর্যটকরা কেরল থেকে ভালপারাই ঘুরতে এসেছিলেন। তাদের মধ্যে বেশ কয়েকজন পেশায় শিক্ষক। একটি স্কুলে পড়াতেন। বাড়ি ফেরার পতেই দুর্ঘটনার শিকার হয়েছেন। কিভাবে ওই দুর্ঘটনা ঘটল, তা জানা যায়নি। চালক সুস্থ হলে তাঁকে জেরা করলেই আসল তথ্য মিলবে।’

Published by:

Share Link:

More Releted News:

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

ত্রিপুরায় ভূমিশয্যা নিল বিজেপি, এডিসি নির্বাচনে বিপুল ভোটে জয় প্রদ্যোতের দলের

দ্বৈত নাগরিকত্ব নিয়ে রাহুল গান্ধির বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের

সুরাটে উদ্ধার ২০০০ কেজি ‘ভেজাল ঘি’, গ্রেফতার ২ ব্যবসায়ী

সান ফ্রান্সিসকোতে বিপাকে এয়ার ইন্ডিয়ার পাইলট, ব্যাগ থেকে যা উদ্ধার হল….

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ