Loading live market data...
Loading active stocks...
Connecting...

শিব সাজার শখ! গলায় কোবরা ঝুলিয়ে বাইক চালাচ্ছিল সর্পবন্ধু, তারপর যা ঘটল…

কী কাণ্ড! গলায় বিষাক্ত সাপ নিয়ে চালাচ্ছেন বাইক, ব্যস, সাপবন্ধুকেই ছোবল আস্তো কোবরার। হ্যাঁ, কথায় আছে না, সবকিছু নিয়ে ছেলেখেলা মোটেই ঠিক নয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: কী কাণ্ড! গলায় বিষাক্ত সাপ নিয়ে চালাচ্ছেন বাইক, ব্যস, সাপবন্ধুকেই ছোবল আস্তো কোবরার। হ্যাঁ, কথায় আছে না, সবকিছু নিয়ে ছেলেখেলা মোটেই ঠিক নয়। যতই সাপকে নিয়ে খেলা দেখিয়ে থাকুক না কেন বা সাপ নিয়ে মাতব্বরি করে থাকুক না কেন, সে তো শেষ মেষ একটি প্রাণীই বটে! আসলে, নিজের জীবনের চাইতেও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়াই বড় কথা হয়ে দাঁড়াচ্ছে সকলের! লাইক, ভিউজ নিয়েই এখন সবার চিন্তা। যদিও এই সাপবন্ধু সোশ্যাল মিডিয়া য় ভাইরাল হওয়ার জন্যে সাপকে গলায় পেঁচান নি। তিনি সাপ নিয়ে খেলা দেখাতেই ভালোবাসেন। হাজার হাজার সাপ উদ্ধার করেছেন তিনি।

জানা গিয়েছে, মৃত্যুর আগে গলায় বিষাক্ত কোবরা সাপ পেঁচিয়ে গাড়ি চালাচ্ছিলেন দীপক মহাভার নামে ওই সাপবন্ধু। কিন্তু মুহূর্তেই তা বিষাদে পরিণত হয়। ওই সাপের কামড়েই মারা যান সাপের বন্ধু। মৃত্যুর আগে, যখন তিনি গলায় সাপটি গলায় পেঁচিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন, তখন কেউ একজন তাঁর একটি ভিডিও বানিয়ে নিয়েছিলেন, যা এখন দ্রুত ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তিনি হাজার হাজার বিষাক্ত সাপ উদ্ধার করেছিলেন। মধ্যপ্রদেশের জেপি কলেজে অস্থায়ী কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন তিনি। দীপক সম্প্রতি একটি কোবরা সাপ ধরেছিলেন। তিনি এই বিষাক্ত সাপটিকে একটি কাচের পাত্রে আটকে রেখেছিলেন। কিন্তু এখন যেহেতু শ্রাবণ মাস চলছে, যেটি শিবের মাস হিসেবেই পরিচিত হিন্দুদের কাছে।

এ সময়ে শিবের উপবাস করলে শিবের আশীর্বাদ লাভ করা যায়। সেই কারণেই তিনি শ্রাবণের শোভাযাত্রায় সাপটিকে গলায় পেঁচিয়ে প্রদর্শন করতে চেয়েছিলেন। কিন্তু যখন তিনি বাচ্চাদের স্কুলে নামিয়ে দিতে যান, তখন তিনি গলায় মালা হিসেবে কোবরাটিকে ঝুলিয়ে দেন। আর তখনই হঠাৎ করেই কোবরাটি দীপককে কামড় দেয়। তাকে তাৎক্ষণিক ভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জানা যাচ্ছে যে, দীপককে অ্যান্টিভেনম দেওয়া হয়েছিল, কিন্তু হাসপাতালে পৌঁছতে দেরি হওয়ার কারণে অ্যান্টিভেনম কার্যকর হতে পারেনি। সর্প বন্ধু দীপক মহাভার তাঁর দুই সন্তান, রৌনক (১২) এবং চিরাগকে (১৪) রেখে গিয়েছেন। দীপকের স্ত্রী আগেই মারা গিয়েছেন। অতএব দীপকের মৃত্যুর পর তাঁর ছেলেরা অনাথ হয়ে গেল। যখন দীপক গলায় কোবরাটি ঝুলিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন, তখন এক ব্যক্তি তাঁর একটি ভিডিও তৈরি করেছিলেন, যা তার জীবনের শেষ ভিডিও হয়ে ওঠে। এই ভিডিওটি এখন ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে।

মন্ত্রী হিসেবে ছেলেকে দেখে খুশি দিলীপের মা, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা রিঙ্কুর

‘‌বাংলায় স্বর্ণযুগের শুরু হল’‌, শুভেন্দুর শপথে গিয়ে বার্তা শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার

‘মুসলিমদের যেন নিশানা না করা হয়’, শুভেন্দুর শপথের পরেই হুঁশিয়ারি বাংলাদেশের জামায়াত নেতার

শুভেন্দু অধিকারীর পরামর্শদাতা সুব্রত গুপ্ত, ব্যক্তিগত সচিব শান্তনু বালা

নবান্নেই প্রথম মন্ত্রিসভার বৈঠক শুভেন্দুর, প্রাইভেট সেক্রেটারি হলেন শান্তনু বালা

কলকাতা পুরসভার হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন মেয়র, কোন পথে বাবা-মেয়ে?

সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয়, তামিলনাডুতে কবে গঠিত হবে নতুন সরকার?

পছন্দ নয় তেঁতো? অন্য ভাবে বানান পুর ভরা করলা

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

পঞ্জাবের মন্ত্রী সঞ্জীব অরোরাকে গ্রেফতার করল ইডি, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ

প্রোটেম স্পিকার হিসাবে শপথ নিতে চলেছেন তাপস রায়, কোন দিনকে বাছলেন?‌

শাহরুখ খানের ‘King’ সিনেমায় রণবীর সিংয়ের উপস্থিতি, সেট থেকেই ভাইরাল মুহূর্ত