President Poll: যশবন্ত সিনহাকে সমর্থনের সিদ্ধান্ত আপের

রাষ্ট্রপতি ভোটে কাকে সমর্থন জানানো হবে, তা নিয়ে সিদ্ধান্ত নিতে এদিন বৈঠকে বসেছিল আপের রাজনৈতিক বিষয়ক কমিটি।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সব জল্পনার অবসান ঘটিয়ে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে (President Poll) বিরোধী শিবিরের প্রার্থী যশবন্ত সিনহাকেই (Yashwant Sinha) সমর্থনের সিদ্ধান্ত নিল অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) আম আদমি পার্টি (Aam Admi Party)। শনিবার আপের সাধারণ সম্পাদক তথা রাজ্যসভা সাংসদ (Rajya Sabha MP) সঞ্জয় সিং (Sanjay Singh) এ খবর জানিয়েছেন। এদিন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) নেতৃত্বে দলের রাজনৈতিক বিষয়ক কমিটির (Political Affairs Committee) বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

রাষ্ট্রপতি ভোট নিয়ে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ডাকা বিরোধী দলের বৈঠক এড়িয়ে গিয়েছিল আম আদমি পার্টি। বিরোধী দলের বৈঠকে কংগ্রেসকে আমন্ত্রণ জানানোয় গোঁসা হয়েছিল আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালেরর (Arvind Kejriwal)। একাধিক বিজেপি বিরোধী দল যখন যশবন্ত সিনহাকে সমর্থন জানানোর কথা খোলাখুলি ঘোষণা করেছিল, তখন নীরবই ছিলেন আপ সুপ্রিমো। ফলে জল্পনা শুরু হয়েছিল, আদিবাসী এবং মহিলা হওয়ার কারণে এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মুকে (Droupadi Murmu) সমর্থন জানাতে পারে কেজরিওয়ালের দল।

রাষ্ট্রপতি ভোটে কাকে সমর্থন জানানো হবে, তা নিয়ে সিদ্ধান্ত নিতে এদিন বৈঠকে বসেছিল আপের রাজনৈতিক বিষয়ক কমিটি। বৈঠক শেষে দলের সাধারণ সম্পাদক ও রাজ্যসভা সাংসদ সঞ্জয় সিং জানান, ‘কমিটির সব সদস্যই রাষ্ট্রপতি ভোটে বিরোধী শিবিরের প্রার্থী যশবন্ত সিনহাকে ভোট দেওয়ার পক্ষে সওয়াল করেছেন। এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মুর (Droupadi Murmu) প্রতি আমাদের যথেষ্টই সম্মান রয়েছে তবুও কিন্তু যশবন্তজি-কেই (Yashwant Sinha) সমর্থন করব।’ উল্লেখ্য, আপের হাতে ১০ জন সাংসদ ও ১৫৬ জন বিধায়ক রয়েছে।

কালীঘাটে ঠিক কি ঘটেছিল, তদন্তে নামল লালবাজারের গোয়েন্দা বিভাগ

ভাঙল ‘ধুরন্ধর-২’র রেকর্ড, বক্স অফিসে ৬৫০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর পোস্ট, সাসপেন্ড কলকাতা পুলিশের ইন্সপেক্টর

তুরস্কের ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ঝলসে মৃত ১৬, আহত একাধিক

রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবসে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৩

তৃতীয় সংসারও টিকল না, দীর্ঘ ১৩ বছরের দাম্পত্যে ইতি টানলেন পবন কল্যাণ

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন