দিল্লির ভোটের আগে জোর ধাক্কা কেজরির, একসঙ্গে ইস্তফা ৭ আপ বিধায়কের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিধানসভা ভোটের পাঁচ দিন আগে জোর ধাক্কা খেলেন অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার (৩১ জানুয়ারি) একই সঙ্গে দলের প্রাথমিক সদস্যপদে ইস্তফা দিয়েছেন আম আদমি পার্টির সাত বিধায়ক। যদিও ইস্তফা দেওয়া সাত বিধায়ককে এবারের ভোটে টিকিট দেওয়া হয়নি। প্রচারের শেষ লগ্নে সাত বিধায়কের দল ছাড়া আপ নেতৃত্বের জন্য বিড়ম্বনার বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভার ভোট। ৭০ কেন্দ্রে এক দফাতেই ভোট নেওয়া হবে। ফলপ্রকাশ হবে ৮ ফেব্রুয়ারি। রাজধানীর মুখ্যমন্ত্রীর কুর্সি দখলের যুদ্ধে কোমর কষে ঝাঁপিয়েছে শাসকদল আম আদমি পার্টি, বিজেপি এবং কংগ্রেস। খাতায়-কলমে বহুমুখী লড়াই হলেও কার্যত ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হবে বলেই মনে করছেন রাজনৈতিক পণ্ডিতরা। এমনিতে যমুনার জলে হরিয়ানার বিজেপি সরকার বিষ মেশাচ্ছে বলে অভিযোগ তুলে এমনিতেই ফেঁসে গিয়েছেন আপ সুপ্রিমো রবিন্দ কেজরিওয়াল। তার পরে এদিন তাঁকে পর পর ধাক্কা দিয়ে একের পর এক বিধায়ক দলের প্রাথমিক সদস্যপদে ইস্তফা দিয়েছেন।

এদিন সকালে প্রথমে দল থেকে ইস্তফা দেন মেহরৌলির বিধায়ক নরেশ যাদব। তার পর একে একে আপের সদস্যপদে ইস্তফা দেন ত্রিলোকপুরীর বিধায়ক রোহিত মহোরোলিয়া, জনকপুরীর বিধায়ক রাজেশ ঋষি, কস্তুরবা নগরের বিধায়ক মদনলাল, পালমের বিধায়ক ভবনা গৌড়, আদর্শ নগরের বিধায়ক পবন শর্মা এবং বিজবাসনের বিধায়ক বিএস জুন। তবে আপের সদস্যপদে ইস্তফা দিলেও সাত বিধায়ক এখনও কোনও রাজনৈতিক দলে যোগ দেননি। তবে জল্পনা শুরু হয়েছে, সাত বিদায়ী বিধায়কই বিজেপি’তে সামিল হতে পারেন।  

 বিধানসভা ভোটের মুখে দল থেকে আচমকা ইস্তফা দেওয়া নিয়ে সাত বিধায়ক কোরাসসুরেই বলেছেন, ‘যে মতাদর্শের ভিত্তিতে আম আদমি পার্টি গঠিত হয়েছিল, সেই মতাদর্শ থেকে অনেকটাই দূরে সরে গিয়েছেন দলের শীর্ষ নেতৃত্ব। দলের এমন নৈতিক স্খলন দুঃখজনক ও বিস্ময়কর।’

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ