‘জীবন নরক বানিয়ে দিয়েছে’, ফের মোদিকে নিশানা যন্তরমন্তরের ভাইরাল গার্লের

রবিবার (৩০ অগস্ট) ওই তরুণীর আরও একটি নতুন ভিডিও ভাইরাল হল। যেখানে প্রধানমন্ত্রীকে বিঁধে আবার সে দাবি করল, 'আর পিছু হঠব না'।

Share:

নিজস্ব প্রতিনিধি, ​নয়াদিল্লি: নিট কেলেঙ্কারি নিয়ে দিল্লির যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রতিবাদ চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে শোরগোল ফেলে দিয়েছিল নয়ডার ১৫ বছর বয়সী নাবালিকা রুচিকা সিংহ। যা নিয়ে রাজনীতি মহলেও ঝড় ওঠে। রবিবার (৩০ অগস্ট) ওই তরুণীর আরও একটি নতুন ভিডিও ভাইরাল হল। যেখানে প্রধানমন্ত্রীকে বিঁধে আবার সে দাবি করল, ‘আর পিছু হঠব না’।

দিন কয়েক আগেই দিল্লির যন্তরমন্তরের ছাত্র আন্দোলন থেকে এই নাবালিকার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়েছিল। যেখানে সে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূভাষায় একাধিক মন্তব্য করে। যে কারণে সোশ্যাল মিডিয়ায় মারাত্মক ট্রোলিংয়ের শিকার হতে হয়েছিল তাঁকে। বিতর্ক তুঙ্গে উঠতেই রুচিকা একটি ভিডিও পোস্ট করে তাঁর মন্তব্যের জন্যে ক্ষমা চেয়ে নেয়। তা সত্ত্বেও তাঁকে নিয়ে বিতর্কের রেশ কাটেনি। দিল্লির যন্তরমন্তর থেকে তাঁর প্রতিবাদের ক্লিপগুলি ভাইরাল হওয়ার পর থেকেই তীব্র প্রতিকূলতার সম্মুখীন হতে হচ্ছে রুচিকাকে। তা নিয়েই এদিন নতুন ভিডিওতে ক্ষোভ উগরে দিল রুচিকা।

এদিন ভিডিওতে সরাসরি প্রধানমন্ত্রীকে নিশানা করে রুচিকা জানিয়েছে, ‘এই বিতর্কের পর আমার বাক-স্বাধীনতা হারিয়ে গিয়েছে। আমি স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারছি না। মোদি জি আপনি আমার জীবন নরক বানিয়ে দিয়েছেন। ১৫ বছরের একটি মেয়েকে সমাজের চোখে কলুষিত করার জন্যে আপনি উঠে পড়ে লেগেছেন। ওই ঘটনার পর থেকে আমাকে নানাভাবে হয়রানির শিকার হতে হচ্ছে। আমার মনে এখন জেদ চেপে গিয়েছে। আর আমার কিছু হারানোর নেই। যেটুকু মানসম্মান আমর ছিল, সেটা আর নেই। আমার কোনও স্বাধীনতা নেই। আমার কোনও মনের জোর নেই। মুখ লুকিয়ে জনসমক্ষে বেরোতে হচ্ছে আমাকে। তবে আমি পিছু হঠার মানুষ নই। ভুল বক্তব্যের জন্য ক্ষমা চাইলেও মূল ইস্যু থেকে আমি পিছিয়ে যাব না।’ এরপর প্রধানমন্ত্রীকে কাপুরুষ আখ্যা দিয়ে ভিডিওটি শেষ করে রুচিকা। ভিডিওতে যথেষ্ট ক্ষুব্ধ দেখাচ্ছিল তাকে। রুচিকার নতুন ভিডিওটি প্রকাশ্যে আসতেই আবারও রাজনৈতিক ও সামাজিক মাধ্যমে নতুন আলোচনার ঝড় উঠেছে। নেটিজেনদের এক অংশ মনে করছেন এটি গণতান্ত্রিক প্রতিবাদেরই অংশ, আবার অন্য অংশ মনে করছে, এই ধরনের ধারাবাহিক বিতর্ক তৈরি করে আবারও সস্তার জনপ্রিয়তা পেতে চাইছে রুচিকা।

শৌচাগার থেকে উদ্ধার ২২ বছরের তরুণীর মৃতদেহ! নিখোঁজ স্বামী-সন্তান

সমাবর্তন অনুষ্ঠানে নজর কাড়ল বিড়াল, প্রিয় পোষ্যকে কাঁধে নিয়ে ডিগ্রি নিলেন শিক্ষার্থী

‘থিম পুজোর বিরুদ্ধে নই,’ নিন্দার মুখে পড়ে সাফাই বিশ্ব হিন্দু পরিষদের

জন্মাষ্টমী উপলক্ষে সেজে উঠেছে কচুয়া লোকনাথ ধাম, নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে মন্দির চত্বর

উপকূলের খুব কাছেই নিম্নচাপ, রবিতে দক্ষিণবঙ্গের এই সাত জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

শৌচালয়ের কমোডের পাদানির নিচে ঘাঁপটি মেরে ৬ ফুট লম্বা গোখরা, তারপর যা ঘটল…

যানজটের হাত থেকে মুক্তি পেতে ঢাকার ব্যস্ত রাস্তায় নিষিদ্ধ হচ্ছে অটো ও ই-রিকশা  

‘থিমের নামে মায়ের মুখ বিকৃতি করা যাবে না’, দুর্গাপুজোর আগে বার্তা অগ্নিমিত্রার

‘প্রকৃত শত্রুকে চিনুন’, আমেরিকা-ইজরায়েলকে নিশানা করে মুসলিম রাষ্ট্রপ্রধানদের চিঠি মোজতবার

পুরভোটের টিকিট পাওয়ার মাপকাঠি জনপ্রিয়তা, জানিয়ে দিলেন সুকান্ত

সরকারি হস্তক্ষেপের অভিযোগ, শ্রীলঙ্কার হাত থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব কাড়ল আইসিসি

‘সাহেব ছুটি মিললে স্ত্রীর শেষকৃত্যে হাজির থাকতে পারি’, ঊর্ধ্বতন অফিসারের কাছে করুণ আর্তি কনস্টেবলের

জলে ডুবে যাচ্ছিল ভাই, বাঁচাতে তিন দিদির ঝাঁপ, চার জনেরই সলিল সমাধি

রাতের অন্ধকারে মন্দির থেকে উধাও শীতলা-বিষ্ণুর বিগ্রহ, চুরি গেল ঠাকুরের গয়না-বাসনও