Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘কংগ্রেসকে দুর্বল করা তৃণমূলের লক্ষ্য নয়,’ ত্রিপুরায় বার্তা অভিষেকের

লক্ষ্য ত্রিপুরা, তাই বিশ্রাম নয়, গোয়া সফরের পরেই উত্তর-পূর্বের এই রাজ্যে ছুটে গিয়েছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্য ত্রিপুরা, তাই বিশ্রাম নয়, গোয়া সফরের পরেই উত্তর-পূর্বের এই রাজ্যে ছুটে গিয়েছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত রবিবার নতুন বছরের শুরুতে চতুর্দশ মন্দির পরিদর্শন করে ও পুজো দিয়ে বিজেপির হাতে আক্রান্ত তৃণমূল কর্মীর বাড়িতে যান অভিষেক। সেখানেই মধ্যাহ্নভোজ সেরে ত্রিপুরার বিজেপি সরকারের বিরুদ্ধে আক্রমণ শানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সোমবার ত্রিপুরা থেকেই অভিষেক কংগ্রেসকে খোঁচা দিয়ে বলেছেন, ‘কংগ্রেসকে দুর্বল করা আমাদের লক্ষ্য নয়। তবে কংগ্রেসকে শীতঘুম থেকে জাগতে হবে। ত্রিপুরায় মাটি কামড়ে লড়াই করবে তৃণমূল।’

অভিষেক সোমবার এও জানিয়েছেন, ‘কংগ্রেসকে দুর্বল করা তৃণমূলের লক্ষ্য নয়। আমাদের লড়াই বিজেপির বিরুদ্ধে। বিজেপিশাসিত রাজ্যগুলিতে যাচ্ছে তৃণমূল। কিন্তু কংগ্রেসকে শীতঘুম থেকে বেরতে হবে। অন্য দল ছেড়ে তৃণমূলে যোগদান আমরা কোনও দল ভাঙাব না। কেউ তৃণমূলে আসতে চাইলে তাঁরা আসতেই পারেন।’ ত্রিপুরায় আঞ্চলিক দলের সঙ্গে জোট বাঁধার প্রসঙ্গে অভিষেক জানান, ‘ আপাতত কারোর সঙ্গে জোটের ভাবনাচিন্তা করছে না তৃণমূল। তবে পরিস্থিতি দেখে ভবিষ্যতে সিদ্ধান্ত নেওয়া হবে।’ সাংবাদিকদের তরফে অভিষেককে প্রশ্ন করা হয়, ত্রিপুরায় বিজেপির বিক্ষুদ্ধ বিজেপি নেতা সুদীপ রায় বর্মনকে কী তৃণমূলে নেওয়া হবে। যদিও সেই বিষয়ে কিছুই খোলশা করে বলেননি অভিষেক।

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের