চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মোদি-শাহের সঙ্গে বৈঠক করবেন অভিষেক

নিজস্ব প্রতিনিধি: নাগাল্যান্ড ইস্যুতে উত্তাল সংসদ। গত শনিবার জঙ্গি ভেবে ভুলবশত গুলি চালায় অসম রাইফেলসের সেনারা। তাতে প্রাণ যায় ১৪ জন নিরীহ গ্রামবাসীর। আর এই ঘটনায় উতপ্ত নাগাল্যান্ড। এই ইস্যুতে সংসদের দুই কক্ষ উত্তপ্ত। আর নাগাল্যান্ড ইস্যুতে এবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে চলেছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, নাগাল্যান্ডের বিষয়ে কেন্দ্রের অবস্থান জানতে সরাসরি শাহের সঙ্গে বৈঠক করতে চাইছেন অভিষেক। মঙ্গলবার সংসদে আলোচনার পর এই সিদ্ধান্ত নিয়েছে তৃণমূলের সংসদীয় কমিটি। সেই বিষয়ে শাহের দফতরে সময় চেয়ে চিঠি দিচ্ছে তৃণমূল।

মঙ্গলবার সাংসদদের নিয়ে বৈঠক করে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক করে নাগাল্যান্ড ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীকে একটি স্মারকলিপি তুলে দেওয়া হবে। গত শনিবারের ঘটনার প্রেক্ষিতে তৃণমূলের একটি পাঁচ সদস্যের প্রতিনিধি দল নাগাল্যান্ড যাওয়ার কথা ছিল। কিন্তু অসমের পর উত্তর-পূর্বের রাজ্যে প্রবেশে বাধা দেওয়া হবে দিল্লি ফিরে যান তৃণমূল সাংসদরা। এবার নাগাল্যান্ড ইস্যুতে শাহের সঙ্গে বৈঠকে যেতে চাইছে তৃণমূল সাংসদ। সূত্র মারফত জানা গিয়েছে, শুধুই অমিত শাহ নয়, বিএসএফের সীমানা বৃদ্ধি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করতেও চান অভিষেক। সেই বিষয়েও প্রধানমন্ত্রীর দফতরে সময় চেয়ে চিঠি দেওয়া হচ্ছে তৃণমূলের তরফে।

এরই সঙ্গে করোনা, ঘূর্ণিঝড় ‘যশ’, ‘আমফান’ ও জিএসটি বাবদ যে টাকা রাজ্যের পাওনা তা নিয়েও প্রধানমন্ত্রীর কাছে দরবার করবেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Published by:

Share Link:

More Releted News:

বন্ধ ঘর থেকে উদ্ধার স্বামী-স্ত্রী ও ৩ বছরের কন্যার দেহ, নেপথ্যে কোন কারণ?

ছত্তিশগড়ে ভেঙে পড়ল ব্যক্তিগত বিমান, বহু মানুষের মৃত্যুর আশঙ্কা

থালাপতি’র ডুপ্লিকেটেই জমছে প্রচার! কলাথুরে নজর কাড়ছেন বিজয় মাধি

উত্তর জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, ৪ ঘন্টা ঘুরপাক খেতেই আতঙ্কে চোখে জল যাত্রীদের

জম্মু-কাশ্মীরে ভয়াবহ বাস দুর্ঘটনা! মৃত ১০, আহত একাধিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ