‘বিজেপিকে উৎখাত করবে তৃণমূল,’ সিপিএম-কংগ্রেসকে পাশে থাকার আর্জি অভিষেকের

তৃণমূল কংগ্রেসের দ্বারাই ত্রিপুরায় বিজেপি সরকারকে উৎখাত করা সম্ভব, আগরতলায় সাংবাদিক সম্মেলনে জানালেন অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল কংগ্রেসের দ্বারাই ত্রিপুরায় বিজেপি সরকারকে উৎখাত করা সম্ভব, আগরতলায় সাংবাদিক সম্মেলনে জানালেন অভিষেক। তিনি স্পষ্ট জানিয়েছেন, ‘সিপিএম-কংগ্রেসের দ্বারায় হবে না। এতদিন রয়েছে বিরোধী আসনে কিন্তু কিছুই করতে পারছে না। এই কারণেই আজ আমাদের বারবার আক্রান্ত হতে হচ্ছে। সিপিএম-কংগ্রেসের জন্য ত্রিপুরার এই অবস্থা। তবে তাঁদের সঙ্গে লড়াই নেই। বিজেপিকে হারাতে গেলে কিংবা হারাতে গেলে আসুন কাঁধে-কাঁধ মিলিয়ে লড়াই করব।’ ২০১৮ সালে সিপিএম ও কংগ্রেসের নেতাদের শিরদাঁড়া বিকিয়ে দেওয়ার জন্য ত্রিপুরায় সরকার গড়তে পেরেছে বিজেপি। যার পরিনাম পঞ্চায়েত নির্বাচনে হামলা চালিয়ে কিংবা ভোট লুঠ করে সিপিএমকে হারিয়ে ৯০ শতাংশ আসনে জয় পায় বিজেপি। সেই ঘটনাকেও কটাক্ষ করেন অভিষেক।

ত্রিপুরা সন্ত্রাস নিয়ে অভিষেক আরও জানিয়েছেন, ‘১০০ জনের নামে মামলা হয়েছে কিন্তু হাইকোর্ট, সুপ্রিম কোর্ট নিম্ন আদালত কিছুই মানছে না বিপ্লব দেবের সরকার, উনি যা চাইবেন তাই হবে?’ পাশাপাশি সাধারণ মানুষকে আশ্বস্ত করতে অভিষেক জানিয়েছেন, ‘বাংলায় আপনাদের অনেক আত্মীয়রা রয়েছেন, তাদের ফোন করে জিজ্ঞাসা করুন স্বাস্থ্যসাথী, শিক্ষাশ্রী, কন্যাশ্রী সুবিধা কী? তা জানুন তারপরেই তৃণমূলকে ভোট দেবেন। একবার তৃণমূল সরকার ত্রিপুরায় এলে বাংলার মতোই সমস্ত প্রকল্পের সুবিধা পাবেন আপনারা।’ অভিষেক এও আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন, ‘যদি আগরতলা পুরসভায় ঠিকভাবে ভোট হয়। মানুষকে ভোট দিতে দেওয়া হয়, তাহলে বিজেপি খাতাই খুলতে পারবে না। ৫১ আসনে জয় পাবে তৃণমূল।’

পাক চর সন্দেহে দিল্লি থেকে প্রদীপ্ত বসুকে গ্রেফতার করল বেঙ্গল এসটিএফ

ICICI ব্যাঙ্কের সামনে স্ত্রীকে গুলি, বাড়িতে বোনকে খুন করে আত্মঘাতী SBI কর্মী, হাড়হিম ঘটনা যোগী রাজ্যে

মিলবে ‘ক্যাশলেস’ চিকিৎসা, জানুন কিভাবে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনায় নাম তুলবেন

হাইকোর্টে বড় ধাক্কা টুলু মণ্ডলের! রক্ষাকবচের আর্জি খারিজ, চলবে পুলিশি তদন্ত

চুরাশির শিখ বিরোধী হিংসায় কারাবন্দি, প্রয়াত প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমার

‘অভিষেককে দেখার জন্য হয়রানি’, অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় ব্যাঙ্ককে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

ট্রেনের ভেন্ডারে উঠে পড়ায় দুই নৃত্যশিল্পীকে গালিগালাজ, গ্রেফতার সেই টিকিট পরীক্ষক

‘তারক মেহতা কা উল্টা চশমা’-র ফ্লোটে মজল নিউইয়র্ক, ম্যাডিসন অ্যাভিনিউয়ে উপচে পড়ল ভিড়

সবংয়ে বন্যায় নিহতদের পরিবারকে ৯ লক্ষ, ক্ষতিগ্রস্তদের ৩০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

তিন দিনের উত্তরবঙ্গ সফরে অমিত শাহ, নজরে ‘চিকেনস নেক’ ও সীমান্ত নিরাপত্তা

মধ্য আফ্রিকায় সোনার খনিতে ভয়াবহ ধসে মৃতের সংখ্যা বেড়ে ১০৭, মাটির নিচে আটকে এখনও বহু শ্রমিক

কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় নিহত অন্তত ১২, আহত ৩৩

হার বুঝতে পেরেই ভোটাভুটির আগে ইস্তফা দিলেন ‘দলবদলু’ কাজল শেখ

বাবার মৃত্যু শোক কাটিয়ে মাঠে ফিরেই ফের গোল মেসির