প্রমাণ মেলেনি! মালেগাঁও বিস্ফোরণ মামলায় বেকসুর খালাস সাধ্বী প্রজ্ঞা-সহ ৭ অভিযুক্ত

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: মালেগাঁও বিস্ফোরণের সব অভিযুক্তদয়ের বেকসুর খালাস করে দিল মুম্বইয়ের এনআইয়ের বিশেষ আদালতে। NIA-এর বিশেষ আদালত সাত অভিযুক্তকে বেকসুর খালাস করে দিয়েছে। ১৭ বছর পর হল এই রায় দান। অভিযুক্তদের তালিকায় প্রধানত ছিলেন প্রাক্তন বিজেপি সংসদ সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর , অবসরপ্রাপ্ত মেজর রমেশ উপাধ্যায়, সেনাবাহিনীর লেফট্যানেন্ট কর্নেল প্রসাদ শ্রীকান্ত পুরোহিত,সুধাকর চতুর্বেদী, অজয় রাহিকর, সুধাকর ধর দ্বিবেদী এবং সমীর কুলকার্নি। সকলকেই খালাস করে দিয়েছে NIA-এর বিশেষ আদালত।

বিচারকের বেঞ্চ স্পষ্ট জানিয়েছে ‘কোনও প্রমাণই বিশ্বাসযোগ্য নয়।’ এক দশক ধরে চলা মামলায় ৩২৩ জন সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আদালতে দাবি, বাইকের মধ্যেই যে  দুটি বোমা ছিল তা সরকারি আইনজীবী প্রমাণ করতে পারেননি। আরডিএক্স কে এনেছিল কে রেখেছিল তাও জানা যায়নি। ফলে প্রমাণের অভাবেই মিলল অভিযুক্তদের মুক্তি। মামলার রায় দানে আদালত বলেছে, ‘গুরুত্বপূর্ণ সাক্ষীরা সরকার পক্ষকে সমর্থন করেননি।  সরকারপক্ষ ষড়যন্ত্রের প্রমাণে ব্যর্থ হয়েছে।’

২০০৮ সালের ২৯শে সেপ্টেম্বর রাতে মালেগাঁওয়ের ভিক্কুচকের কাছে বিস্ফোরণে ছয়জন নিহত এবং শতাধিক আহত হন। একটি ব্যস্ত রাস্তার মোড়ে বাইকের সঙ্গে আটকানো ছিল দুটি বোমা। মালেগাঁও এমনিতেই সাম্প্রদায়িকভাবে সংবেদনশীল শহর। ফলে এই ঘটনা এই শহরের বুকে আতঙ্ক ও বিশৃঙ্খলার সৃষ্টি করে।

প্রাথমিকভাবে মহারাষ্ট্র অ্যান্টিটেরোরিস্ট স্কোয়াড (ATS) কর্তৃক তদন্তের পর, মামলাটি নাটকীয় মোড় নেয়। ATS ব্বিস্ফোরণে জরিত থাকার অভিযোগে গ্রেফতার করে ১১ জনকে। গ্রেফতার হওয়াদের মধ্যে ছিলেন প্রাক্তন বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর, অবসরপ্রাপ্ত মেজর রমেশ উপাধ্যায়, লেফটেন্যান্ট কর্নেল প্রসাদ শ্রীকান্ত পুরোহিত। যদিও তারা  স্কলেইই জড়িত থাকার কথা অস্বীকার করেছিলেন এবং পরে তাদের জামিন দেওয়া হয়েছিল।

২০১১ সালে মামলাটি জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) -এর কাছে স্থানান্তরিত হয়। সেখানে এই মামলার পুনরায় রেজিস্ট্রেশন হয় এবং আরও তদন্ত পরিচালনা শুরু হয়। তারপর থেকে, একাধিক চার্জশিট দাখিল করা হয়েছে। সাত অভিযুক্তের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠনের পর ২০১৮ সালে বিচার শুরু হয়।

বিচার চলাকালীন, আদালত ৩২৩ জন প্রসিকিউশন সাক্ষী এবং ৮ জন আসামিপক্ষের সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করে। তদন্তের সময় বাজেয়াপ্ত করা ১০,৮০০ টিরও বেশি প্রমাণ এবং ৪০০ টিরও বেশি জিনিসপত্র সহ বিপুল সংখ্যক সামগ্রী জমা দেওয়া হয়েছিল। বিচার চলাকালীন প্রায় ৪০ জন সাক্ষী এর বিরোধিতা করে।

২০২৫ সালের এপ্রিলে বাদি ও বিবাদি পক্ষের বক্তব্য সমাপ্ত হয়। প্রসিকিউশন ১,৩০০ পৃষ্ঠারও বেশি বিস্তৃত লিখিত যুক্তিতর্ক, আইনি উদ্ধৃতি এবং প্রামাণ্য প্রমাণ সহ জমা দেয়। মুম্বইয়ের বিশেষ এনআইএ আদালতের বিচারক এ কে লাহোটি বৃহস্পতিবারের রায় ঘোষণা করেন। সব অভিযুক্তদের বেকসুর খালাস দিয়েছে আদালত।

ভোপালের প্রাক্তন সাংসদ সদস্য সাধ্বী প্রজ্ঞাকে ২০০৮ সালের অক্টোবরে গ্রেফতার করা হয়েছিল। বিস্ফোরণে ব্যবহৃত মোটরব্বাইকটি তাঁর নামে কেনা ছিল। মহারাষ্ট্র এটিএস দাবি করেছিল পূর্ববর্তী সন্ত্রাসী হামলার প্রতিশোধ নিতে মুসলিম অধ্যুষিত এলাকাগুলিকে লক্ষ্য করে বৃহত্তর ষড়যন্ত্রের অংশ হয়েছিলেন তিনি। জামিন পাওয়ার পর বিজেপি মধ্যপ্রদেশের ভোপাল আসনে সাধ্বী প্রজ্ঞাকে প্রার্থী করে।

লেফটেন্যান্ট কর্নেল পুরোহিত তখন মিলিটারি ইন্টালিজেন্সে নিযুক্ত ছিলেন। তাঁর বিরুদ্ধে অভিনব ভারত নামে একটি উগ্র হিন্দু গোষ্ঠীকে রসদ ও উপকরণ সরবরাহ করার অভিযোগ আনা হয়েছিল। সেই রসদ মালেগাঁও বিস্ফোরণে ব্যবহৃত হয়েছিল বলে অভিযোগ ছিল এতদিন।

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক