অষ্টমীর অঞ্জলি দেওয়ার সময় ধমক দিলেন কাজল? কেন রেগে গেলেন অভিনেত্রী?

Share:

নিজস্ব প্রতিনিধি : ঘরের মেয়ের ঘরে আসার আনন্দে মাতোয়ারা বাঙালিরা। শুধু কলকাতা বা পশ্চিমবঙ্গই নয়, বাংলার গন্ডি পেরিয়ে দেশের বিভিন্ন প্রান্ত এবং বিদেশেও পূজিত হচ্ছেন মা। কলকাতার পাশাপাশি মুম্বাইতেও জমজমাট দুর্গাপুজো। তবে কলকাতার তুলনায় পুজোর সংখ্যাটা অনেকটাই কম বাণিজ্যনগরী মুম্বাইতে। তবে মুম্বাইয়ের মুখোপাধ্যায় বাড়ির পুজো অত্যন্ত জনপ্রিয়। বলিউডের চাঁদের হাট দেখতে পাওয়া যায় এই পুজোতে। অন্যান্য বাড়ির মতো এবারও সেখানে পূজো হচ্ছে।

মুখোপাধ্যায় বাড়িতে এবছর জোড়া শোকের আবহেই চলছে দূর্গাবন্দনা। কাজলের কাকা ও পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের বাবা দেব মুখোপাধ্যায়ের প্রয়াণ হয়েছে। তার কয়েক মাসের ব্যবধানে মৃত্যু হয় কাজলের আর এক কাকা রণ মুখোপাধ্যায়ের। কিন্তু ওই পরিস্থিতিতেও পুজো হবে বলে জানিয়ে দিয়েছিল মুখোপাধ্যায় পরিবার। সেই মতো নিয়ম মেনে পুজো হচ্ছে মুখোপাধ্যায় পরিবারে। পঞ্চমী থেকে পূজোর মন্ডপে খোশ মেজাজে দেখতে পাওয়া গিয়েছিল অভিনেত্রী কাজলকে। কিন্তু অষ্টমীতেই মুডবদল। অষ্টমীর দিন সকাল থেকেই তদারকি করেছেন তিনি। কে কখন অঞ্জলি দেবে? কখন ছবি তোলা হবে পাশাপাশি খাওয়া-দাওয়ার দিকেও নজর দিয়েছেন তিনি। অষ্টমীর দিন পুজো মন্ডপে হাজির হয়েছিলেন জয়া বচ্চন। সেই ছবি তুলতে হুড়োহুড়ি পড়ে যায় সকলের মধ্যে। এই ঘটনাটি মেজাজ ঠিক রাখতে পারেননি কাজল। চেঁচামেচি করতে নিষেধ করে ধমকে ওঠেন তিনি।
মুখোপাধ্যায় পরিবারের পুজোর ছবি তুলতে হুড়োহুড়ি প্রতিবারই লেগে থাকে। এবারও তেমনি ঘটনা ঘটেছে।

ষষ্ঠীতে কাজল, রানী, শর্বণী মুখোপাধ্যায়, তানিশা মুখোপাধ্যায় একসঙ্গে উপস্থিত হয়ে কাকার দেব মুখোপাধ্যায় এর স্মরণ করছিলেন। সকলেই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। সেই ছবি ও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সপ্তমীর দিনেও পূজা মন্ডপে হাজির হয়েছিলেন প্রবীণ অভিনেত্রী সাংসদ জয়া বচ্চন। অষ্টমীতেও সেখানে এসেছিলেন জয়া। আরো অনেক সেলিব্রেটিরা হাজির হয়েছিলেন মুখোপাধ্যায় পরিবারের পুজোয়।

নিট প্রশ্নফাঁস নিয়ে ফাস্ট ট্র্যাক আদালতে প্রথম দিনের শুনানিতে অনুপস্থিত সিবিআইয়ের আইনজীবী

মহেশতলায় জিন্স কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, বয়লার ফেটে প্রাণ গেল শ্রমিকের

ভেঙেছিল পা, হার্ট সার্জারি করলেন চিকিৎসকরা! করুণ পরিণতি মহিলার

‘আগামী দু-তিন মাসের মধ্যে আরও ১০-১২টি চা বাগান খুলবে,’ জানালেন মুখ্যমন্ত্রী

শ্রীময়ীর উন্মুক্ত বেবি বাম্পে স্নেহের চুম্বন কাঞ্চনের, বেবিমুনের ছবি ভাইরাল তারকা দম্পতির

কলকাতা পুরভোটের তোড়জোর, শুক্রবারই প্রকাশ হতে পারে ওয়ার্ড পুনর্বিন্যাসের খসড়া তালিকা

শুটিং বিশ্বকাপে ভারতের জোড়া সাফল্য, সোনা জিতলেন ঈশা, মনু ভাকেরের ঝুলিতে ব্রোঞ্জ

সিকিমের দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য ও সরকারি চাকরি দিলেন মুখ্যমন্ত্রী

ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে ধৃতদের নিয়ে ঘটনাস্থলে পুনর্নির্মাণ, গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬

‘আন্দোলন হচ্ছে বলেই লাঠিচার্জ করা যায় না’, দিল্লি পুলিশকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

আজ ফের উত্তরবঙ্গ সফরে শুভেন্দু, দেখা করবেন নামচিতে স্বজনহারা ১১ পরিবারের সঙ্গে

E-20 নিয়ে সোশ্যাল মিডিয়ায় অপমানজনক মন্তব্য, বম্বে হাইকোর্টের দ্বারস্থ নীতিন গড়করি

কলেজ চত্বর থেকে উদ্ধার আইআইটি পড়ুয়ার দেহ, মৃত্যুর কারণ নিয়ে তদন্ত শুরু

কাজল শেখকে লক্ষ্য করে ডিম থেরাপি, ঋত তৃণমূলে যোগ দিয়েও পেলেন না ছাড়