ফের ২১ হাজার কোটি টাকা টাকার শেয়ার বিক্রি করছে আদানি গোষ্ঠী

আদানি এন্টারপ্রাইজ ও আদানি ট্রান্সমিশনের শেয়ার বিক্রি করে ওই টাকা তোলা হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: আর্থিক সঙ্কট কাটাতে ফের শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিল গৌতম আদানির নেতৃত্বাধীন আদানি গোষ্ঠী। আদানি এন্টারপ্রাইজ ও আদানি ট্রান্সমিশনের শেয়ার বিক্রি করে ওই টাকা তোলা হবে। শনিবার দু্ই সংস্থার পরিচালন সমিতির বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিনই আর্থিক সঙ্কট কাটানোর জন্য বাজার থেকে অর্থ তোলা নিয়ে আদানি গ্রিন এনার্জির পরিচালন সমিতির বৈঠকে বসার কথা ছিল। কিন্তু ওই বৈঠক পিছিয়ে ২৪ মে করা হয়েছে।

গত ২৪ জানুয়ারি মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের পক্ষ থেকে আদানি গোষ্ঠীর শেয়ারবাজারে কারচুপি ও জালিয়াতি নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করা হয়। ওই রিপোর্ট প্রকাশের পরেই শেয়ারবাজারে আদানি গোষ্ঠীর বিভিন্ন সংস্থার শেয়ার দরে ধস নামে। কয়েক লক্ষ কোটি টাকা খোয়াতে হয় ‘মোদি ঘনিষ্ঠ’ হিসেবে পরিচিত শিল্পগোষ্ঠীকে। ফলে বিভিন্ন আর্থিক সংস্থা থেকে নেওয়া ঋণ শোধ করতে হিমশিম খেতে হয় আদানি গোষ্ঠীকে।

গত মার্চ মাসেই সংস্থার হাতে থাকা শেয়ার বিক্রি করে ১৫ হাজার ৭০০ কোটি টাকা তুলেছিল আদানি গোষ্ঠী। কিন্তু তাতে আর্থিক সঙ্কট পুরোপুরি সামলে ওঠা যায়নি। তাই ফের সংস্থার শেয়ার বিক্রি করে তহবিল গড়ার (ফান্ড রাইজিং) সিদ্ধান্ত নেন সংস্থার শির্ষ কর্তারা। অন্তত ৪১ হাজার কোটি টাকার তহবিল গড়ার প্রাথমিক পরিকল্পনা নেওয়া হয়েছিল। এদিন অবশ্য দুই সংস্থার শেয়ার বিক্রি করে ২১ হাজার টাকা তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মধ্যে আদানি এন্টারপ্রাইজের ১২ হাজার ৫০০ এবং আদানি ট্রান্সমিশনের সাড়ে আট হাজার কোটি টাকা তোলা হবে।   

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি