দলকে ক্ষমতায় ফিরিয়ে ইস্তফা দিলেন যোগী আদিত্যনাথ

শুক্রবার সন্ধ্যায় রাজভবনে গিয়ে রাজ্যপাল আনন্দীবেন পটেলের হাতে পদত্যাগপত্র তুলে দেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: সব হিসেব-নিকেশ উল্টে দিয়ে ইতিহাস গড়ে লখনউয়ের কুর্সি ফের কেশর দখল করেছে পদ্ম শিবির। সেই জয়ের অন্যতম কাণ্ডারী হলেন বিদায়ী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দলকে ফের জিতিয়ে শুক্রবার সন্ধ্যায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর পদে ইস্তফা দিলেন তিনি। রাজভবনে গিয়ে রাজ্যপাল আনন্দীবেন পটেলের হাতে পদত্যাগপত্র তুলে দেওয়ার পাশাপাশি বিধানসভাও ভেঙে দেওয়ার সুপারিশ করেছেন। তবে রাজ্যপালের কাছে নতুন করে সরকার গঠনের দাবি পেশ করেননি তিনি। কবে মুখ্যমন্ত্রী পদে ফের শপথ নেবেন, তাও স্পষ্ট করে জানাননি সংবাদমাধ্যমের প্রতিনিধিদের। ইতিমধ্যেই অবশ্য নয়া মন্ত্রিসভায় কারা-কারা ঠাঁই পাবেন তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।

সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে কার্যত সবাইকে চমকে দিয়ে টানা দ্বিতীয়বার ক্ষমতায় ফিরেছে বিজেপি। ৪০৩ আসন বিশিষ্ট উত্তরপ্রদেশ বিধানসভায় পদ্ম শিবিরের ঝুলিতে গিয়েছে ২৫৫ আসন। আর এনডিএ’র দুই সহযোগী দল নিষাদ পার্টি ও আপনা দল পেয়েছে যথাক্রমে ছয়টি ও ১২টি আসন। ফলে এনডিএ’র শক্তি দাঁড়িয়েছে ২৭৩। যদিও গতবারের চেয়ে এবার পঞ্চাশটির বেশি আসন কমেছে। কিন্তু ভোট শতাংশ বেড়েছে। ফলে আসন কমাকে খুব একটা গুরুত্ব দিতে চাইছেন না গেরুয়া শিবিরের শীর্ষ নেতারা।

কোভিডের কালবেলায় গঙ্গায় মৃতদেহ ভাসিয়ে দেওয়া, হাথরস ও উন্নাওয়ে দলিত যুবতীদের ধর্ষণ করে পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা নিয়ে বিপাকে পড়লেও কার্যত সব প্রতিকুলতাকে দূরে সরিয়ে রেখে দলকে টানা দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় ফেরাতে সক্ষম হয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আর দলকে দ্বিতীয়বার ক্ষমতায় ফেরানোর জন্য ফের লখনউয়ের কুর্সিতে তাঁর আসীন হওয়া সময়ের অপেক্ষা বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। যদিও এদিন রাত পর্যন্ত নতুন পরিষদীয় দলনেতা নির্বাচনের জন্য নব নির্বাচিত বিজেপি বিধায়কদের বৈঠক ডাকা হয়নি।

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু