‘কোন গর্তে লুকিয়ে আছেন?’ পাক সেনা প্রধানকে নিয়ে হাসির ফোয়ারা সোশ্যাল মিডিয়ায়

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: অপারেশন সিঁদুরের মাধ্যমে পহেলগাঁও হামলার প্রতিশোধ নিল ভারত। ৬ মে গভীর রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে হামলা চালায় ভারতীয় সেনা। স্থল, বায়ু ও নৌসেনার মিলিত অভিযান ছিল এটি। এখনও পর্যন্ত এতে ৯০ জন সন্ত্রাসবাদীর মৃত্যুর খবর সামনে এসেছে। ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস হয়েছে। হামলা চালানো হয়েছে ভারতের এয়ারস্পেস থেকে। এর প্রভাব দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়াতেও।

ভারত ও পাকিস্তানের সোশ্যাল মিডিয়া ইউজাররা এখন পাকিস্তানের সেনাপ্রধান আসীম মুনিরকে খুঁজছেন। পাকিস্তানের সেনাপ্রধান উভয় দেশের সোশ্যাল মিডিয়ায় একটি আলোচিত বিষয়। কিছুদিন আগে তিনি কাশ্মীরকে পাকিস্তানের ‘ঘাড়ের শিরা’ বলে উল্লেখ করেছিলেন। অপারেশন সিঁদুরের পর আসীম মুনির ভারত-পাক উভয় পক্ষ থেকেই সমালোচিত হচ্ছেন।

ভারতেও মুনির সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-হ্যান্ডেলে এখন ট্রেন্ড। নেটনাগরিকদের এখন একটাই প্রশ্ন পাকিস্তানের সেনাপ্রধান কখন বাঙ্কার থেকে বেরিয়ে আসবেন? আবার কারও প্রশ্ন সেনাপ্রধান কোথায়? তিনি কি দেশে রয়েছেন নাকি পিঠটান দিয়েছেন? যদিও বেশ কিছু সংবাদমাধ্যম জানাচ্ছে, পহেলগাঁও সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসীম মুনিরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। চলুন দেখে নেওয়া যাক এই প্রসঙ্গে ভারতের কিছু মজার এক্স পোস্ট।

 

 

অপারেশন সিন্দুরের পর, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এটিকে ‘যুদ্ধের পদক্ষেপ’ বলে অভিহিত করেন এবং বলেন যে তার দেশের এখন উপযুক্ত জবাব দেওয়ার পূর্ণ অধিকার রয়েছে। এমন একটা সময়ে, যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী শরিফ ক্রমাগত উচ্চ-স্তরের নিরাপত্তা বৈঠক সারছেন তখন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির ‘নিখোঁজ’! পাকিস্তানের সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি হিসেবে বিবেচিত মুনির এখনও ভারতীয় সামরিক আক্রমণের পরে পাল্টা কোনও প্রতিক্রিয়া জানাননি।

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?