শীতকালীন অধিবেশনের আগেই সর্বদলীয় বৈঠক ডাকল কেন্দ্র

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চলতি মাসেই শুরু হতে চলেছে সংসদে শীতকালীন অধিবেশন (Parliament winter session) । আর সেই অধিবেশনের আগেই নিয়মমাফিক সর্বদলীয় বৈঠকের ডাক দিল কেন্দ্রীয়  সরকার। মঙ্গলবার সকালেই এক্স হ্যান্ডেলে পোস্ট করে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন ,’ আসন্ন শীতকালীন অধিবেশনের কথা মাথায় রেখে ২৪ নভেম্বর সকালে সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে। সকাল ১১ টা নাগাদ সংসদ ভবনে কমিটি রুমে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হবে।‘

আগামী ২৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে শীতকালীন অধিবেশন। চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের দু’দিন পর শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। তাই সেই অধিবেশন শুরুর  আগে বিরোধীদের এজেন্ডা জানতেই ২৪ ঘণ্টার আগে সর্বদলীয় বৈঠক ডাকল কেন্দ্রীয় সরকার।

উল্লেখ্য, চলতি বছর শীতকালীন অধিবেশনে মোদি সরকার দুটি বিল আনতে পারে। একটি  ওয়াকফ (সংশোধনী) বিল ২০২৪ আর অন্যটি ‘এক দেশ, এক নির্বাচন’ বিল। ইতিমধ্যেই এই দুই বিল নিয়েই শুরু হয়েছে বিতর্ক।  একতরফা ভাবে বিল নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধীরা। সেই নিয়ে যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পালের বিরুদ্ধে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠিও দিয়েছেন বিরোধী শিবিরের সাংসদরা। তাই এই দুটি বিল   নিয়ে শীতকালীন অধিবেশনে শুরু হতে পারে বিতর্ক।

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে আত্মঘাতী ১৪ বছরের ছেলে, তদন্তে পুলিশ

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

পুলিশ পরিচয় দিয়ে ATM কার্ড হাতানোর অভিযোগে গ্রেফতার ব্যক্তি, চাঞ্চল্য বর্ধমানে

অক্টোবরে শনির নক্ষত্র পরিবর্তন, ৪ রাশির জাতকদের হাতে আসবে অফুরন্ত টাকা!

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

গণেশের আরাধনায় তুলসী পাতা ব্যবহার করছেন? সাবধান, ফল হতে পারে মারাত্মক!

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

‘বিজেপির পতাকা ধরলেই পাপ মুছে যাবে না,’ নাম না করে সুদীপ-কাকলিদের খোঁচা শমীকের

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে