দেশজুড়ে মহিলাদের মাসিক ৩,০০০ টাকা ভাতা দেওয়ার ঘোষণা AIADMK-র

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আসন্ন লোকসভা নির্বাচনে জয়লাভ করতে মহিলা ভোটারদের টার্গেট করছে বিভিন্ন রাজনৈতিক দল। তাই মহিলাদের প্রধান্য দিতে একাধিক প্রকল্পের কথা ঘোষণা করছে রাজনৈতিক নেতৃবর্গ। এর আগে মহিলাদের জন্য বিভিন্ন কর্মসূচির  ঘোষণা করে দিল্লির আম আদমি পার্টি।  আর এবার চেন্নাইয়ে মহিলাদের জন্য নয়া পদক্ষেপ নিল বিরোধী দল অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুন্নেত্রা কাজাঘাম (AIADMK) ।

শুক্রবার লোকসভা নির্বাচনের আগে প্রকাশিত হওয়া ইস্তেহারে পরিবারের মহিলাদের মাসিক ৩,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে   AIADMK। দলের সাধারণ সম্পাদক এডাপ্পাডি কে পালানিস্বামী এদিন ইস্তেহার প্রকাশ করেন । এখানে উল্লেখ করা হয়েছে, রাজ্যের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলির মহিলা প্রধানদের পাশে থাকার আশ্বাস দিয়েছে।এছাড়াও, কৃষকদের জন্য পেনশন প্রকল্প চালু, মাদুরাইয়ে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (আইআইএম) প্রতিষ্ঠা।  শুধু তাই নয় কোয়েম্বাটুরে একটি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ এবং কোয়েম্বাটুরে এইমস হাসপাতাল স্থাপন সহ প্রায় ১১৩টি নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছে AIADMK।

উল্লেখ্য, আসন্ন নির্বাচনের আগে তামিলনাড়ুর বিভিন্ন আসনের দুটি প্রার্থী তালিকা প্রকাশ করেছে চেন্নাইয়ের প্রধান  বিরোধী দল । সেই তালিকায় রয়েছে জয়বর্ধন (চেন্নাই দক্ষিণ), রায়পুরম মনোহর (চেন্নাই উত্তর), জয়প্রকাশ (কৃষ্ণগিরি), আত্রাল অশোক কুমার (ইরোড), চন্দ্রকাসান (চিদাম্বরম), সারাভানান (মাদুরাই), ভিডি নারায়ণস্বামী (থেনি), সুরজিথ শঙ্কর (নাগাপট্টিনাম), তামিল মণি (নামাক্কাল), ভিগনেশ (সালেম), বাক্কিয়ারাজ (ভিল্লুপুরম), রাজশেখর (কাঞ্চিপুরম), আল বিজয়ন (আরাক্কোনাম), গজেন্দ্রন (আরানি) এবং জয়পেরুমল (রামানাথপুরম)। ইতিমধ্যেই লোকসভা নির্বাচন নিয়ে জোরকদমে প্রস্তুতি শুরু করেছে AIADMK।

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

কেন্দু পাতা সংগ্রহকারীদের পাশে শুভেন্দুর সরকার, আর্থিক সাহায্য করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

মঙ্গল-বৃহস্পতির যুতিতে নীচভঙ্গ রাজযোগ, অক্টোবরেই খুলবে ৪ রাশির জাতকদের ভাগ্য

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে

পুরভোটের প্রস্তুতি শুরু করল নির্বাচন কমিশন, দিল্লি থেকে পৌঁছল ২১ হাজারের বেশি EVM