পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোর মরশুমেই যাত্রীদের ‘পকেট কাটার’ সিদ্ধান্ত নিল এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। পশ্চিম এশিয়ার সঙ্কটের জেরে বিমানের জ্বালানির (এটিএফ) দাম লাগাতার বেড়ে যাওয়ার কারণ দেখিয়ে অভ্যন্তরীণ এবং নির্দিষ্ট কিছু আন্তর্জাতিক রুটে জ্বালানি সারচার্জ (fuel surcharge) বাড়ানোর কথা ঘোষণা করেছে। ওই সিদ্ধান্তের ফলে উ‍ৎসবের মরশুমে যাত্রীদের পকেটের ওপর বাড়তি চাপ পড়বে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।

আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, অভ্যন্তরীণ রুটের ক্ষেত্রে যাত্রীদের এখন ১,০০১ থেকে ১,৫০০ কিলোমিটার দূরত্বের যাত্রার জন্য ৮৫০ টাকা জ্বালানি সারচার্জ দিতে হবে। ১,৫০০ কিলোমিটারের বেশি দূরত্বের ফ্লাইটের ক্ষেত্রে এই সারচার্জের পরিমাণ হবে ১,২০০ টাকা। উত্তর আমেরিকাগামী ফ্লাইটের ক্ষেত্রে এই সারচার্জ বাড়িয়ে ২১৫ মার্কিন ডলার করা হয়েছে এবং অস্ট্রেলিয়াগামী যাত্রীদের দিতে হবে ২১০ মার্কিন ডলার। ব্রিটেন-সহ  ইউরোপগামী ফ্লাইটের ক্ষেত্রে সংশোধিত সারচার্জের পরিমাণ হবে ১৩৫ মার্কিন ডলার। অর্থা‍ৎ উত্তর আমেরিকাগামী যাত্রীদের টিকিটের জন্য ২১ হাজার টাকা বাড়তি গুনতে হবে।

গত ৬ অক্টোবর মধ্যপ্রাচ্যের সঙ্কটকে অজুহাত দেখিয়ে জ্বালানি সারচার্জ বাড়ানোর ঘোষণা করেছিল দেশের সস্থার বিমান পরিষেবা দেওয়ার জন্য পরিচিত ইন্ডিগো। সংস্থার তরফে জানানো হয়েছিল ৫০০ কিমি যাত্রার জন্য জ্বালানি সারচার্জ হিসেবে বাড়তি ১০০ টাকা দিতে হবে। ৫০১ থেকে ১০০০ কিমি পর্যন্ত জ্বালানি সারচার্জ বাড়ানো হয়েছে ২০০ টাকা। ১০০১ থেকে ১,৫০০ কিমি পর্যন্ত ভাড়া বেড়েছে ৩০০ টাকা। ১৫০১ থেকে ২০০০ কিমি পর্যন্ত বাড়তি সারচার্জ দিতে হবে ৩৫০ টাকা। ২০০০ কিমির বেশি যাত্রার ক্ষেত্রেও বাড়তি গুনতে হবে ৩৫০ টাকা।

সূর্যের রাহুর স্বাতী নক্ষত্রে গোচর! ৬ নভেম্বর পর্যন্ত সুসময় ৪ রাশির জাতকদের

আলমারি ছাড়াই জামা-কাপড় রাখুন পরিপাটি, ৫ কৌশলে বদলে ফেলুন ঘরের ভোল

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

অল্প বয়সে দ্রুত মোটা হয়ে যাচ্ছে আপনার শিশু? জানুন এর পিছনের কারণগুলি…

স্তনে ফোলাভাব মানেই ক্যানসার নয়, তবুও সাবধানতা অবলম্বনে ভুল করলে চরম ক্ষতি

মা দুর্গার রোষ থেকে বাঁচতে চান? নবরাত্রির আগেই ঘর থেকে সরান এই ৫ জিনিস

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

শনি ও মঙ্গলের সংযোগে নবপঞ্চম রাজযোগ, পুজোতে মালামাল হবেন ৫ রাশির জাতকরা

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর