অভিবাসন তল্লাশি ছাড়াই তিন ইতালীয়র দিল্লি ত্যাগের ঘটনায় সাসপেন্ড এয়ার ইন্ডিয়ার কর্মী

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: অভিবাসন ছাড়পত্র (ইমিগ্রেশন চেকিং) ছাড়া তিনজন ইতালীয় নাগরিককে দিল্লি থেকে মিউনিখ উড়ে যেতে দেওয়ার ঘটনায় এক কর্মীকে সাসপেন্ড করল দেশের বৃহত্তম বিমান পরিষেবা সংস্থা এয়ার ইন্ডিয়া। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রামমোহন নাইডু জানিয়েছেন, ‘সাসপেন্ড হওয়া এয়ার ইন্ডিয়ার কর্মীই ঘটনার দিন বিমানবন্দরের নির্দিষ্ট পথ দিয়ে যাত্রীদের নিয়ে যাওয়ার দায়িত্বে ছিলেন। নির্ধারিত কার্যপদ্ধতি (এসওপি) না মানার কারণে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’

গত ৪ সেপ্টেম্বর ভোররাতে তিন ইতালীয় নাগরিক অমৃতসর থেকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই-১১১৫ (AI-1115)-এ চেপে রাত প্রায় ১২টা ৫০ মিনিটে দিল্লিতে পৌঁছান। এর প্রায় এক ঘণ্টা পর রাত ১টা ৪৫ মিনিটের দিকে  তাঁরা মিউনিখগামী লুফথানসা ফ্লাইট এলএইচ-৭৬৩ (LH-763)-এ চাপেন। দেশ ছাড়ার আগে ওই যাত্রীরা অভিবাসন বা ইমিগ্রেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাননি।

যাত্রীরা কীভাবে অভিবাসন প্রক্রিয়া এড়িয়ে গেলেন?

অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের নোটিশ অনুযায়ী, ‘ওই তিনজন যাত্রী এয়ার ইন্ডিয়ার ‘হাব-অ্যান্ড-স্পোক’ (hub-and-spoke) ব্যবস্থার আওতায় ভ্রমণ করছিলেন। এই ব্যবস্থায় ছোট বিমানবন্দর থেকে যাত্রীদের প্রথমে একটি প্রধান ‘হাব’ বা কেন্দ্রে নিয়ে আসা হয় এবং সেখান থেকে তাঁরা কানেক্টিং ফ্লাইট ধরেন। তিন ইতালীয় সেইভাবেই অমৃতসর থেকে দিল্লি এসেছিলেন এবং এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের জন্য তাঁদের ‘ডি’ (D) বা অভ্যন্তরীণ রুটের বোর্ডিং পাস দেওয়া হয়। অমৃতসরেই তাঁদের পরবর্তী গন্তব্য মিউনিখের জন্য লুফথানসা ফ্লাইটের বোর্ডিং পাসও ইস্যু করা হয়েছিল।’ কিভাবে এয়ার ইন্ডিয়ার দায়িত্বপ্রাপ্ত কর্মীরা অতিরিক্ত বোর্ডিং পাস ইস্যু করলেন তা নিয়েও প্রশ্ন তুলেছে মন্ত্রক। নোটিশে বলা হয়েছে, ‘দুই ধরনের বোর্ডিং পাস থাকার কথা। অভ্যন্তরীণ যাত্রীদের জন্য ‘ডি’ (D) এবং আন্তর্জাতিক যাত্রীদের জন্য ‘আই’ (I)। কিন্তু এক্ষেত্রে যে পদ্ধতি অনুসরণ করা হয়েছে, তার কোনও সংস্থান এসওপিতে নেই। দিল্লিতে পৌঁছানোর পর তিন ইতালীয় নাগরিককে ৩৯ নম্বর গেট থেকে ‘ইন্টারন্যাশনাল-টু-ইন্টারন্যাশনাল ট্রান্সফার এরিয়া’-তে (আন্তর্জাতিক থেকে আন্তর্জাতিক সংযোগ এলাকা) নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তারা বহির্গমন এলাকায় চলে যান এবং ইমিগ্রেশন চেক পয়েন্টে না গিয়েই লুফথানসার ফ্লাইটে উঠে পড়েন।

ওই ঘটনার জানাজানি হতেই শোরগোল পড়ে যায়। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষকে শোকজ করা হয়। এমনকি গোটা ঘটনা নিয়ে তদন্তে নামে স্বরাষ্ট্র মন্ত্রক। দেশের নিরাপত্তা নিয়ে আপস করায় ক্ষুব্ধ হন স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকরা।

‘৪ দিন বাড়ি থেকে বেরোতে পারিনি’, ফাঁস হওয়া অন্তরঙ্গের দৃশ্য নিয়ে মুখ খুললেন রাধিকা আপ্তে

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ফোনের পিছনের কভারে তেজপাতা রাখলেই বদলাবে ভাগ্য? জানুন ভাইরাল ট্রেন্ডের সত্যি

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

বালি স্টেশনে ট্রেন ধরতে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, জখম ২

শরৎচন্দ্রের জন্মভিটে দেবানন্দপুরকে পর্যটন কেন্দ্র হিসেবে সাজানোর পরিকল্পনা রাজ্যের

মাত্র ৩০ বছরেই সাফল্যের শীর্ষে, মুম্বইয়ে কোটি টাকার বাড়ি কিনলেন সুন্দরী অভিনেত্রী

দুর্ঘটনায় ট্রাক উল্টোতেই ঘি তুলতে হুড়োহুড়ি স্থানীয়দের! ভাইরাল ভিডিও

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

অভিবাসন তল্লাশি ছাড়াই তিন ইতালীয়র দিল্লি ত্যাগের ঘটনায় সাসপেন্ড এয়ার ইন্ডিয়ার কর্মী

দুই বিচারপতির ভিন্ন রায়, মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ মামলা যাচ্ছে সাংবিধানিক বেঞ্চে

পশ্চিমবঙ্গে বিজেপির সহ-পর্যবেক্ষকের পদ থেকে সরলেন অমিত মালব্য, কে এলেন?

‘লালবাগচা রাজা’র পায়ে মাথা ঠেকিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার উৎসর্গ কার্তিকের

SIR করে যে রাজ্যে ভোট হয়েছে সেখানে পুনর্নির্বাচনের দাবি মমতার