আচমকাই থমকে গেল Airtel পরিষেবা! কল ও নেট ব্যবহার করতে গিয়ে চরম ভোগান্তিতে গ্রাহকরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সাতসকাল থেকে আচমকাই ডাউন এয়ারটেল পরিষেবা। বৃহস্পতিবার সকাল থেকেই হাজার হাজার ব্যবহারকারীরা অসুবিধার সম্মুখীন হচ্ছেন। আর এয়ারটেল পরিষেবা   ডাউন হতেই, তা সঙ্গে সঙ্গে  খবরের শিরোনাম কাড়ে। তবে এখন এই নিয়ে টেলিফোন সংস্থার তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

ডাউনডিটেক্টরের মতে, সকাল ১০ টা ২৫ নাগাদ এয়ারটেল  ব্যবহারকারীরা প্রায় ১,৯০০ টি অভিযোগ করেছে । একাংশ জানিয়েছেন, মিলছে না এয়ারটেলের   ব্রডব্যান্ড এবং মোবাইলের পরিষেবা। ইতিমধ্যেই এই পরিস্থিতি নিয়ে বিক্ষুদ্ধ গ্রাহকরা সোশ্যাল মিডিয়ায় এয়ারটেল   পরিষেবা ডাউন হওয়া সম্পর্কে বিভিন্ন অভিজ্ঞতা  শেয়ার করেছেন।   এক্স হ্যান্ডেলে  কেউ লিখেছেন , ফোনের মধ্যে ইন্টারনেট অ্যাক্সেস নেই। আর কেউ অভিযোগ তুলেছেন,  বারবার  কল ড্রপ হচ্ছে । তাতে প্রয়োজনীয় ফোন করতে অসুবিধার সম্মুখীন হচ্ছেন এয়ারটেল ইউজাররা । তবে এখন পর্যন্ত বিভ্রাটের কারণ সম্পর্কে  কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি এয়ারটেল। সেইজন্য কখন ফের পরিষেবা স্বাভাবিক হবে তা নিয়ে  থাকছে সংশয়।

  জানা গিয়েছে, এয়ারটেলের ইন্টারনেট ব্যবহার করতে অসুবিধার সম্মুখীন হচ্ছেন ৩৯ শতাংশ ব্যবহারকারী । এয়ারটেল পরিষেবা পাচ্ছেন না ৩৯ শতাংশ। আর মোবাইলে সিগন্যালের সমস্যা হচ্ছে প্রায়  ২২ শতাংশ ব্যবহারকারীর ।  গুজরাট এবং  আহমেদাবাদের ব্যবহারকারীরা মূলত এয়ারটেলের এই অসুবিধাটির সম্মুখীন হচ্ছেন। স্বাভাবিকভাবেই কর্মব্যস্ত দিনে এমন সমস্যার জেরে চিন্তায় পড়েছে হাজার হাজার ইউজাররা ।  

মধুমেহতে আক্রান্তদের ভাত-মধু-গুড় আদৌ নিরাপদ? গ্লাইসেমিক ইনডেক্স নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা?

চল্লিশের পর নতুন সম্পর্কে জড়িয়েছেন? জেনে নিন মসৃণভাবে এগিয়ে যাবেন কিভাবে?

‘শ্বশুরবাড়ির লোকজনের মানসিকতা কখনও বদলাবে না’, গঞ্জনার হাত থেকে মুক্তি পেতে আত্মঘাতী শিক্ষিকা

বারবার হজমের সমস্যায় ভুগছেন? জীবনযাত্রার সহজ পরিবর্তনেই দূর হবে ক্রনিক গ্যাস্ট্রাইটিস

নাবালিকাকে অপহরণ-খুনে অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে গণধোলাই দিলেন চিকি‍ৎসক-নার্সরা

নীরবেই পচছে লিভার! জেনে নিন ‘নিঃশব্দ ঘাতক’ হেপাটাইটিসের লক্ষণ ও বাঁচার উপায়

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু

ভেতর থেকে শেষ হচ্ছে দামি আলমারি? জেনে নিন উইপোকার ৩ লক্ষণ

বাস্তবের ‘দৃশ্যম’, সায়ানাইড খাইয়ে খুন, তার পর স্বামীর দেহ কারখানায় পুঁতে রাখলেন স্ত্রী

নেপালে সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত ৩, একাধিক শহরে কার্ফু

পাকিস্তানে বসে জঙ্গি কার্যকলাপ, ৫ অভিযুক্তের সম্পত্তি বাজেয়াপ্ত জম্মু-কাশ্মীর পুলিশের

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ

দ্বিতীয় বিয়ে করায় ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী

আর জি কর মামলা: সীমা পাহুজার বদলে নতুন আইও নিয়োগ করল সিবিআই