পাখির চোখ ত্রিপুরা, নতুন স্লোগান বাঁধল তৃণমূল

Share:

 

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্য ২০২৩, ত্রিপুরা। পাখির চোখ করেই উত্তর-পূর্বের এই রাজ্য দখলে মরিয়া তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই তৃণমূলের তরফে বিপ্লবের রাজ্যে সরকার গড়তে মরিয়া হয়ে উঠেছে ঘাসফুল শিবির। ক্রমশ বিজেপি ও কংগ্রেস ভাঙিয়ে নিজেদের ঘর মজবুত করছে তৃণমূল কংগ্রেস। পুলিশ কিংবা বিজেপি আশ্রিত গুণ্ডা দিয়ে বারবার তৃণমূলকে আটকানোর চেষ্টা করলেও ত্রিপুরা দখল করবেই বলে সাফ জানিয়েছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার তৃণমূল ত্রিপুরা দখলের জন্য নতুন গান বানিয়েছেন বলে জানা গিয়েছে। এমনিতেই তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদে মনোনয়ন পেয়েছেন সুস্মিতা দেব। তাঁর হাতেই রয়েছে ত্রিপুরাতে সংগঠনের দায়িত্ব।

জানা গিয়েছে আগামী রবিবার উদ্বোধন হবে তৃণমূলের ত্রিপুরার নতুন শ্লোগান। আগামী রবিবারই, ত্রিপুরা গিয়ে এই নতুন স্লোগান উদ্বোধন করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরায় ঘাসফুল শিবিরের স্লোগান হচ্ছে ‘ত্রিপুরার জন্য তৃণমূল’। আগামী রবিবার ইশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনে আগরতলা গিয়ে এই স্লোগান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন অভিষেক। আর সেদিনই ত্রিপুরা রাজ্যে তৃণমূল কংগ্রেস কমিটি এবং দলের যুব শাখার কমিটির সদস্যদের নামও ঘোষণা করবেন তিনি। আপাতত ৪ নভেম্বর পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকায় কোনও মিটিং কিংবা মিছিল করছেনা তৃণমূল কংগ্রেস। তাই ঘরোয়া ভাবেই হবে এই মিটিং।

যেহেতু ঘরোয়া সভা করতে কোনও বাধা নেই তাই ঘরোয়া বৈঠকের সুযোগটুকুও কাজে লাগাতে ত্রিপুরা যেতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি বলে দলীয় সূত্রে খবর।

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস

প্রেমিকার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন কেকেআরের ২৫ কোটির তারকা