অজিত পাওয়ারের শেষকৃত্য কবে?‌ তাঁর স্মরণে বারামতীতে স্মৃতিস্তম্ভ নির্মিত হবে

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আজ, বুধবার ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়ে মারা গেলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। মহারাষ্ট্রের বারামতীতে ভেঙে পড়ল তাঁর বিমান। বিমানে মোট ৬ জন ছিলেন। স্থানীয় বাসিন্দারা তীব্র আওয়াজ পেয়ে দৌড়ে আসেন। এই দুর্ঘটনার পরই বিমানটিতে আগুন ধরে যায়। অজিত পাওয়ারের মৃত্যুতে আলোড়ন পড়ে গিয়েছে জাতীয় রাজনীতির অলিন্দে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ খবর পেয়ে ফোন করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশকে। আজ, বুধবার সকাল পৌনে ৯টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ারের পরিবারের সদস্যরা এই মৃত্যুতে ভেঙে পড়েছেন। সমগ্র মহারাষ্ট্র গভীর শোকে ডুবে আছে।

এদিকে বুধবার সকালে বারামতীর কাছে বিমান দুর্ঘটনায় উপ–মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যু নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যথোপযুক্ত তদন্তের দাবি করেছেন। এই দুর্ঘটনার নেপথ্যে কোনও ষড়যন্ত্র আছে কিনা তা খতিয়ে দেখতে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে তদন্তের দাবি তোলেন তিনি। এই আবহে বিমান দুর্ঘটনায় মৃত্যুর খবর প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই মহারাষ্ট্রজুড়ে শোকের ছায়া নেমে আসে। আগামীকাল, বৃহস্পতিবার বারামতীতে তাঁর শেষ দর্শন এবং শেষকৃত্যের ব্যবস্থা করা হয়েছে।

অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের শেষকৃত্যে যোগ দেওয়ার কথা রয়েছে। আজ, বুধবার বিকেল ৫টা থেকে তাঁর মরদেহ শেষ দর্শনের জন্য রাখা হবে। শেষ দর্শনের জন্য বিপুল সংখ্যক মানুষ হাসপাতাল এবং তাঁর পারিবারিক বাসভবনে আসছেন। সমর্থক এবং স্থানীয় নাগরিকদের ভিড় ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯টায় শেষ যাত্রা শুরু হবে। এরপর সকাল ১১টায় বারামতীর বিদ্যা প্রতিষ্ঠান মাঠে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে। তাঁর জন্মস্থান কাতেওয়াদিতেও শোকের পরিবেশ বিরাজ করছে।

এছাড়া বারামতীতে অজিত পাওয়ারের স্মরণে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের কথাও বলা হচ্ছে। ইতিমধ্যেই মহারাষ্ট্র সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। আর তখন জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। বুধবার মহারাষ্ট্র জুড়ে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে এবং সমস্ত সরকারি অফিস বন্ধ ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সারা দেশের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। এই বিমান দুর্ঘটনাটি একটি লিয়ারজেট ৪৫ এর সঙ্গে সম্পর্কিত বলে জানা গিয়েছে। যা বারামতী বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়েছিল। যেখানে মোট পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

ঐতিহ্য ও লোকবিশ্বাসের মিলনক্ষেত্র, ঘুরে আসুন বর্ধমানেশ্বর শিবমন্দির

কম বাজেটে ঘুরে আসুন ভারতের এই ৬ অসাধারণ জায়গা

সূর্যগ্রহণের প্রভাবে মিথুন রাশির জাতকদের জীবনে আসতে পারে বড় পরিবর্তন

স্বপ্নে ছোবল দিচ্ছে বিষধর সাপ! জানেন এটা শুভ নাকি অশুভ ইঙ্গিত?

সঙ্গীর সঙ্গে চরম ঝামেলা, একে অপরের উপর বিশ্বাস সর্ম্পককে মজবুত করবে..

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, পাঁচতারা হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!