বিষাক্ত ধোঁয়ায় ঢেকেছে দিল্লি, মঙ্গলবার থেকে বদলে যাচ্ছে অফিস টাইম

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সময় যত গড়াচ্ছে ততই ভয়াবহ হয়ে উঠেছে রাজধানী দিল্লির বায়ুদূষণ। কার্যত সাক্ষা‍ৎ গ্যাস চেম্বারে পরিণত হয়েছে। গত ২৪ ঘন্টায় রাজধানীতে বাতাসের গুণগত মান দাঁড়িয়েছে গড়ে ৪৯৩। আর ওই দূষণের হাত থেকে কর্মীদের বাঁচাতে দিল্লি পুর নিগম ও দিল্লি সরকারের কর্মচারিদের অফিস টাইমে পরিবর্তন করা হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) দিল্লি সরকারের জনপ্রশাসন দফতরের তরফে জানানো হয়েছে, দিল্লি পুর নিগমের অফিস খুলবে সকাল সাড়ে আটটায়। আর বন্ধ হবে বিকেল পাঁচটায়। দিল্লি সরকারের বিভিন্ন দফতর খুলবে সকাল ১০টায়। আর অফিস চলবে সন্ধে সাড়ে ছয়টা পর্যন্ত। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়সূচি বহাল থাকবে বলে জানানো হয়েছে।

গত কয়েকদিন ধরেই দিল্লির বায়ুদূষণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেঁধে দেওয়া সহনশীলতার মাত্রাকে ছাড়িয়ে গিয়েছে। এদিন সকালে ধোঁয়াশার চাদরে ঢেকে গিয়েছিল দেশের রাজধানী। দৃশ্যমানতা কমে দাঁড়িয়েছিল ১৫০ মিটারে। দূষণ থেকে বাঁচাতে প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত স্কুল বন্ধ করে অনলাইন ক্লাস চালু হয়েছে। একাদশ ও দ্বাদশ শ্রেণির স্কুল চললেও তা বন্ধ করে দেওয়ার সুপারিশ করেছে দেশের শীর্ষ আদালত। দূষণ রোধে দিল্লি সরকারের শিথিল মনোভাবেরও সমালোচনা করেছে সুপ্রিম কোর্ট।

দিল্লির পরিবেশ দফতর সূত্রে জানা গিয়েছে, রাজধানীতে বায়ুর গুণগত মান পরিমাপের জন্য যে ৩৬টি স্টেশন রয়েছে, তার মধ্যে ১৩টিতেই একিউআইয়ের মান দাঁড়িয়েছে ৪৯৯ কিংবা ৫০০। ‌এর মধ্যে রয়েছে ইন্ডিয়া গেট, দ্বারকা, সিরি ফোর্ট, পঞ্জাবি বাগ, উত্তর ক্যাম্পাস ও রোহিনী। মাত্রাতিরিক্ত দূষণে যখন নাজেহাল সাধারণ মানুষ, তার মধ্যেই দুঃসংবাদ শুনিয়েছে আবহাওয়া বিভাগ। এদিন বিকালে আবহা্‌ওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামিকাল মঙ্গলবার (১৯ নভেম্বর) রাজধানীতে ধোঁয়াশা আরও বাড়বে। কমলা সতর্কতা জারি থাকবে। ‌ওই কমলা সতর্কতা ৪৮ ঘন্টার জন্য জারি করা হচ্ছে।

 

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের জেরে মৃত্যুমিছিল, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৪৩০

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪

‘হুগলির ভূগোলই ঠিকমতো জানে না,’ রচনার বিরুদ্ধে তোপ দাগলেন কল্যাণ

মেলোডির পর মালদহের আম যাচ্ছে মেলোনির কাছে

অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে