নাগাল্যান্ডের ঘটনায় কাউকে রেয়াত নয়, তৃণমূলের প্রতিনিধিদের জানালেন শাহ

নাগাল্যান্ডের নিরীহ গ্রামবাসীদের উপর গুলি কাণ্ডে গলা বুক জলে ডুবে রয়েছে মোদি সরকার। সেনার পাশে দাঁড়িয়ে বিবৃতি দিয়ে ও পাল্টা মনের গ্রামবাসীদের ঘাড়েই দোষ চাপিয়ে নাগাল্যান্ড সহ উত্তর-পূর্বে কোণঠাসা বিজেপি

Share:

নিজস্ব প্রতিনিধি: নাগাল্যান্ডের নিরীহ গ্রামবাসীদের উপর গুলি কাণ্ডে গলা বুক জলে ডুবে রয়েছে মোদি সরকার। সেনার পাশে দাঁড়িয়ে বিবৃতি দিয়ে ও পাল্টা মনের গ্রামবাসীদের ঘাড়েই দোষ চাপিয়ে নাগাল্যান্ড সহ উত্তর-পূর্বে কোণঠাসা বিজেপি। এরই মাঝে উত্তর-পূর্বের বেশিরভাগ রাজ্যে আফস্পার বাতিলের জন্য চড়ছে উত্তেজনা। এর মাঝেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে তৃণমূলের সাত সদস্যের প্রতিনিধি দল। গত মঙ্গলবার সংসদের ৬৩ নম্বর ঘরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনাতেই স্থির হয় নাগাল্যান্ড ইস্যু নিয়ে শাহি সাক্ষাৎ করবে দলের প্রতিনিধিরা। সেইমতোই বুধবার শাহের দফতরে যান কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সুস্মিতা দেবরা। তৃণমূলের প্রতিনিধিদের অমিত শাহ আশ্বাস দিয়েছেন, আফস্পার অপব্যবহার হবে না।

এদিন শাহের সঙ্গে সাক্ষাতের পর নাগাল্যান্ড ও বিএসএফ ইস্যুতে একটি স্মারকলিপি তুলে দেন তৃণমূলের প্রতিনিধিরা। জানা গিয়েছে, তৃণমূলের প্রতিনিধিরা শাহকে জানিয়েছেন, নাগাল্যান্ডের ঘটনার পর আর্মড ফোর্সেস স্পেশ্যাল অ্যাক্ট নিয়ে অনেকের মধ্যেই সংশয় তৈরি হয়েছে। তাই অবিলম্বে এ বিষয়ে অবস্থান স্পষ্ট করুক কেন্দ্র। যার প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী তৃণমূল প্রতিনিধিদের আশ্বাস দিয়েছেন, আগামী দিনে আফস্পার যাতে অপব্যবহার না হয়, তা নিশ্চিত করতে বদ্ধপরিকর সরকার। অমিত শাহ এও জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে জড়িত কাউকে রেয়াত করা হবে না। যারা এর সঙ্গে জড়িত তাঁদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করে তদন্ত করা হবে।

তৃণমূলের সাত সদস্যের প্রতিনিধি দলের মধ্যে ছিলেন, সাংসদ সৌগত রায়, প্রসূন বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, সুস্মিতা দেব এবং নাদিমুল হক, সুখেন্দু শেখর রায় ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের