মিশন পঞ্জাব, মাদক ইস্য়ুতে আম আদমি পার্টিকে জব্দ করতে ব্লু প্রিন্ট তৈরি শাহের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ইস্যু ছিল অনুপ্রবেশ। বারবার বাংলায় এসে এই একই ইস্যুতে ভোট ভিক্ষা চেয়ে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর দাবি, বাংলায় বিজেপি এলে অনুপ্রবেশ রুখে দেওয়া যাবে। বাংলার ভোট শেষ। এবার লক্ষ্য পঞ্জাব। আগামী বছর ফেব্রুয়ারি মাসে পঞ্জাবে বিধানসভা নির্বাচন। আর সেখানেই আম আদমি পার্টির সরকারকে হারাতে খোদ নিজের কাঁধে দায়িত্ব নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে পঞ্জাবের ক্ষেত্রে ইস্যু ভিন্ন। মাদক, এই বিষয় নিয়েই পাঞ্জাবিদের দুয়ারে দুয়ারে যাবেন শাহ। আপ সরকারের আমলে পঞ্জাবে মাদকের ব্যবসার রমরমা বেড়ে গিয়েছে। মাদক কারবারিরা মুনাফা লুটছে, রাজ্যে অপরাধ বাড়ছে ও নেশায় ডুবে ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে যুবসমাজ। আর সেই মাদকই বন্ধ করতে ব্যর্থ আপ। যেহেতু পঞ্জাবে রয়েছে আন্তর্জাতিক সীমান্ত, সেখান দিয়েই প্রবেশ করে মাদক। যা রুখতে ব্যর্থ পঞ্জাবের আপ সরকার। বিজেপি পঞ্জাবে ক্ষমতাতে এলে সেই সমস্যার সমাধান করবে।

আরও পডুন: ‘‌ধর্ম যার‌ যার…’‌, মমতার শ্লোগান এবার তারেক রহমানের গলায়

বিজেপি সূত্রে খবর, এই ইস্যু নিয়েই মানুষের কাছে যাবেন শাহ। সূত্রের খবর, আগামী মে মাস থেকেই পঞ্জাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যাতায়াত বেড়ে যাবে। মাদক ইস্যুকে মাথায় রেখে করবেন একাধিক বৈঠক, মিছিল। তাঁর স্লোগান হবে, মাদক মুক্ত, নেশা মুক্ত পঞ্জাব। যে কাজ আম আদমি পার্টি করতে পারেনি, সেটাই করবে গেরুয়া শিবির। এই দাবিতেই আগামী বছরের ভোটযুদ্ধে নামবেন শাহ। বিজেপির এক কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, পঞ্জাবের জন্য ব্লুপ্রিন্ট তৈরি করেছেন অমিত শাহ। মাদক সমস্যাকে হাতিয়ার করে ভোটযুদ্ধে নামা হবে। একাধিক সভা ও প্রচারও খোদ নিজে করবেন শাহ। এমনকী কেন্দ্রীয় নেতারাও এই একই বিষয়ে করবেন প্রচার। এই বিষয়ে পঞ্জাবের বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকও হয়ে গিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।

যদিও আম আদমি পার্টির দাবি, আন্তর্জাতিক সীমান্ত পাহারার দায়িত্ব মোদি সরকারের। বিএসএফ থাকে বর্ডারে। তারপরেও মাদক প্রবেশ করলে দায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। নিজের ব্যর্থতা ঢাকতে আপের ঘাড়ে দোষ দিয়ে ভোটমুখী রাজ্যে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছেন শাহ। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে উত্তরপ্রদেশ, মণিপুর, গোয়া ও উত্তরাখণ্ডের সঙ্গেই ভোট হবে পঞ্জাবের। বাকি চার রাজ্যে বিজেপির ডাবল ইঞ্জিনের সরকার থাকলেও একমাত্র পঞ্জাব নেই দখলে। এবার তাই ‘মিশন পঞ্জাবে’ নামছেন শাহ।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ