কর্মরত অবস্থায় পঞ্জাব পুলিশের এএসআইকে গুলি করে হত্যা, হাড়হিম ঘটনা অমৃতসরে

কর্মরত অবস্থায় পুলিশের এএসআইকে এলোপাথাড়ি গুলি। বৃহস্পতিবার মধ্যরাতে অমৃতসরের ভগতনওয়ালা এলাকায় ঘটনাটি ঘটেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কর্মরত অবস্থায় পুলিশের এএসআইকে এলোপাথাড়ি গুলি। বৃহস্পতিবার মধ্যরাতে অমৃতসরের ভগতনওয়ালা এলাকায় ঘটনাটি ঘটেছে। ওই এলাকায় তখন ডিউটিতে ছিলেন পঞ্জাব পুলিশের সহকারী সাব-ইন্সপেক্টর (ASI) হরজিৎ সিংহ। বাইক নিয়ে টহল দেওয়ার সময় আচমকাই এএসআইকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে একদল দুষ্কৃতী। গুরুতর জখম অবস্থায় তাঁকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তবে গুলি হামলার পরেই দুষ্কৃতীর দল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। অপরাধীদের সন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় স্বাভাবিকভাবেই আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মুখ্যমন্ত্রী ভগবন্ত মান সিংহ ঘটনায় শোক প্রকাশ করেছেন।

শহিদ পুলিশ অফিসার হরজিৎ সিংহের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আর নিহতের পরিবারকে সরকারের তরফ থেকে ১ কোটি টাকা এবং একটি ব্যাঙ্কের তরফ থেকে ১ কোটি টাকা ক্ষতিপূরণের ঘোষণা দেওয়া হয়েছে। এই চাঞ্চল্যকর ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যের পুলিশ মহাপরিচালক (ডিজিপি) গৌরব যাদব আইন-শৃঙ্খলার পরিস্থিতি পর্যালোচনা করতে ব্যক্তিগতভাবে অমৃতসর পৌঁছেছেন এবং ঘটনাস্থল পরিদর্শন করছেন। জানা গিয়েছে, নিহত পুলিশ আধিকারিক পঞ্জাবের তরন তারন এলাকার বাসিন্দা। স্বাভাবিকভাবেই তাঁর মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমেছে।

শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী ভগবন্ত মান জানিয়েছেন, ‘অমৃতসর জেলায় কর্তব্যরত অবস্থায় শহিদ হওয়া এএসআই হরজিৎ সিংহের বীরত্বকে স্যালুট। তাঁর অসীম সাহস এবং কর্তব্যের প্রতি অবিচল নিষ্ঠা চিরস্মরণীয় হয়ে থাকবে। এই শোকের মুহূর্তে পঞ্জাব সরকার শহিদের পরিবারের পাশে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। শ্রদ্ধার নিদর্শনস্বরূপ, সরকার পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেবে। এইচডিএফসি ব্যাংকও অতিরিক্ত ১ কোটি টাকার বীমা সুরক্ষা প্রদান করবে। পরিবার যেন কোনও অসুবিধার সম্মুখীন না হয় তার ব্যবস্থা রাজ্য সরকার করবে।’ এই মুহূর্তে ঘটনাস্থল ঘিরে ফেলে পুলিশ তদন্ত শুরু করেছে। দুষ্কৃতীদের শনাক্ত করতে এবং হামলার কারণ অনুসন্ধানে সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ফরেন্সিক দলও ঘটনাস্থল থেকে তথ্যপ্রমাণ সংগ্রহ করছে। 

ইজরায়েলের হাতে তেহরানের পরমাণু অস্ত্রের ঠিকানা হস্তান্তর, মোসাদ গুপ্তচরকে ফাঁসিতে ঝোলাল ইরান

পরিচয় ভাঁড়িয়ে কেরলে নৌসেনা আকাদেমিতে চাকরি, পুলিশের জালে বাংলাদেশির

নগদে পেমেন্ট করতে গিয়ে বিপাকে গ্রাহক, PVR INOX-কে আইনি নোটিস

৮৩ বছর বয়সে প্রয়াত ইতালির কিংবিদন্তি ফুটবলার স্যান্দ্রো মাজ্জোলা

বিদ্রোহিনী, তেহরানের রাস্তায় হিজাব ছাড়াই ১০ কিমি ম্যারাথনে দৌড়ালেন তরুণীরা

স্বাদ ও স্বাস্থ্যের অনন্য মেলবন্ধন! বাড়িতে বানিয়ে নিন ভুট্টার লুচি

নতুন স্বাদ চান? রইল পনির পোস্তর সিক্রেট রেসিপি

‘দিদির কথাতেই প্রার্থীপদ প্রত্যাহার করছি না,’ ডিগবাজি খেয়ে জানালেন রেজিনগরের রবিউল

নন্দীগ্রামের পর রেজিনগরেও প্রার্থী হারালেন মমতা, মনোনয়ন প্রত্যাহার রবিউলের

তিরুপতি লাড্ডুর ঘি-তে পাম তেল! ইডির হাতে গ্রেফতার সুকৃতি ফুডসের প্রোমোটার

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, শনি-রবিতে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ

‘অভিষেক শর্মাকে অপহরণ করব’, ভাইরাল আফগান তরুণীর মন্তব্য

মধ্যপ্রদেশে মর্মান্তিক দুর্ঘটনা, নর্দমার নোংরা জলে ভেসে গেল ভক্তদের গাড়ি, মৃত ৮

‘রাস্তা না হলে ভোট দেব না,’ সিন্ধিয়াকে ঘিরে বিক্ষোভ, পাল্টা গ্রামবাসীদের সতর্ক করলেন কেন্দ্রীয়মন্ত্রী