চলন্ত ট্রেনের ভেতরেই যাত্রীকে লাথি, বেল্ট খুলে পেটাচ্ছেন রেলের টিকিট পরীক্ষক, ভাইরাল ভিডিও

ঘটনাটি ঘটেছে, অমৃতসর-কাটিহার যাওয়ার চলন্ত আম্রপালি এক্সপ্রেসের মধ্যে ঘটনাটি ঘটেছে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, চলন্ত ট্রেনে একজন টিটি (Travelling Ticket Examiner) এবং একজন যাত্রীর মধ্যে কোনও কারণ নিয়ে চরম বচসা বেঁধেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলন্ত ট্রেনের ভেতর ভয়ঙ্কর কাণ্ড! রেল কর্মকর্তাদের দ্বারা চরম নিগ্রহের শিকার একজন অসহায় যাত্রী। ঝড়ের বেগে ভাইরাল ভিডিও। শুধু তাই নয়, কোমরের বেল্ট খুলে নিরীহ যাত্রীটিকে সপাটে পেটাতে দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত একের পর এক ভিডিও ভাইরাল হয়ে চলেছে। এবার প্রকাশ্যে এলো রেলকর্মকর্তাদের এমন জঘন্যতম কুকীর্তির ভিডিও। ঘটনাটি ঘটেছে, অমৃতসর-কাটিহার যাওয়ার চলন্ত আম্রপালি এক্সপ্রেসের মধ্যে ঘটনাটি ঘটেছে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, চলন্ত ট্রেনে একজন টিটি (Travelling Ticket Examiner) এবং একজন যাত্রীর মধ্যে কোনও কারণ নিয়ে চরম বচসা বেঁধেছে।

এরপরেই TTE কর্মকর্তারা লোকটিকে চরমভাবে লাঞ্ছিত করতে শুরু করে। এমনকী যাত্রিকে পেটানোর জন্যে রেলওয়ে কর্মকর্তারা নিজের বেল্ট খুলে নেন। এবং লোকটির নিতম্বে এবং পিঠে বেল্ট দিয়ে মারতে শুরু করেন। শুধু তাই নয়, দুই রেলওয়ে কর্মকর্তা যাত্রীটিকে লাথি মারতেও দ্বিধাবোধ করেননি। TTE-কে যাত্রীর গায়ে পা রাখতে দেখা গিয়েছে। তারপর কর্মকর্তা তাঁর জুতো খুলেও যাত্রীটিকে পেটাতে দেখা গিয়েছে। সঙ্গে যাত্রীটিকে অশ্লীল ভাষায় গালিগালাজ করতেও দেখা গিয়েছে। সেই সবটাই ভিডিও ট্রেনের আরেক যাত্রী রেকর্ডও করেছে। ভিডিওটি অনলাইনে ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে, নেটিজেনরা রেল কর্মকর্তা দের তুলোধনা করেছেন। এবং যাত্রীটিকে পুলিশ থানায় অভিযোগ দায়ের করার কথা বলেছেন।

 

নেটিজেনরা টিটিই এবং যাত্রীকে নির্দয়ভাবে বেল্ট দিয়ে মারধর এবং রেলের মেঝেতে লাথি মারার জন্য চরম নিন্দা করেছেন। অমৃতসর-কাটিহার এক্সপ্রেসের ভাইরাল ভিজ্যুয়ালগুলির প্রতিক্রিয়া জানিয়ে একজন নেটিজেন লিখেছেন, “এরা রেলের কর্মচারী নাকি রেলের গুন্ডা?” “যদি কোনো ভুল হয়ে থাকে, আরপিএফকে কল করুন এবং তাদের ট্রেন থেকে নামিয়ে দিন – কিন্তু এই সব কী? তারা কখন থেকে ট্রেন ভ্রমণে এই (প্রহার) সুবিধা প্রদান করা শুরু করেছে?”, অন্য একজন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ট্যাগ করে জানিয়েছেন, দয়া করে বিষয়টি দেখুন।

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

১ ডিসেম্বর থেকে মাথায় হাত মধ্যবিত্তের! বদলে যাচ্ছে একাধিক নিয়ম

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

শরীরে শূকরের কিডনি ধারণ করে এক বছর ধরে দিব্যি সুস্থ মহিলা

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের