একই যুবককে তিন বোনের বিয়ে? আসল তথ্য ফাঁস হতেই শোরগোল শুরু

Share:

নিজস্ব প্রতিনিধি: কথায় আছে লোভে পাপ, পাপে মৃত্যু। ভাইরাল হওয়ার নেশায় কতদূর যেতে পারে মানুষ? উত্তরপ্রদেশের এই ঘটনা সেই প্রশ্নই ফের সামনে এনে দিল। আমরোহা জেলার হাসানপুরে এক ব্যক্তিকে তিন তরুণীর বিয়ের একটি ভিডিও ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হওয়া ভিডিওকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তবে তদন্তের মুখে সামনে এল সম্পূর্ণ ভিন্ন ছবি। শিশু কল্যাণ কমিটির (সিডব্লিউসি) সামনে হাজির হয়ে তরুণীরা লিখিতভাবে স্বীকার করেছেন, পুরো ঘটনাই ছিল সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা অর্জনের উদ্দেশ্যে তৈরি একটি প্র্যাঙ্ক ভিডিও।

সিডব্লিউসির নির্দেশে তদন্ত শুরু হওয়ার পর তিন দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়। এরপর দেবিকা ওরফে সাবিত্রীসহ তিন তরুণী শিশু কল্যাণ কমিটির সামনে জানান, তাঁরা আসলে কেউই নিজের তিন বোন নন, তাঁরা একে অপরের তুতো বোন। তরুণীদের দাবি, ভিডিও প্রকাশের পর এক-দু’দিনের মধ্যেই সত্যিটা জানিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল তাঁদের। কিন্তু পুলিশি তদন্ত, বিভিন্ন হিন্দু সংগঠনের প্রতিবাদ এবং সম্ভাব্য প্রতিক্রিয়ার আশঙ্কায় তাঁরা বিষয়টি লুকিয়ে গিয়েছেন। ভিডিওটিকে সত্যি বলে বিশ্বাস করানোর চেষ্টা চালিয়ে যান। ভাইরাল ভিডিওতে যজ্ঞ, সিঁদুর পরানো এবং সাতপাকের মতো বিয়ের নানা দৃশ্য দেখা যায়। দাবি করা হয়েছিল, বিয়েটি চামুন্ডা মন্দিরে সম্পন্ন হয়েছে। যদিও মন্দিরের পুরোহিতরা স্পষ্ট জানিয়ে দেন, সেখানে এমন কোনও বিয়ে হয়নি। ভিডিওতে হাসানপুর পুরসভার চেয়ারম্যান ও কয়েকজন মহিলার উপস্থিতিও নতুন করে বিতর্ক তৈরি করে।

আরও পড়ুন: ডিএন-৩৫ বাস রুট কমল ৮ কিমি, সীমান্তের ৫০ হাজার মানুষের নিত্যযাত্রায় চরম ভোগান্তি

আমরোহা শিশু কল্যাণ কমিটির সভাপতি অতুলেশ ভরদ্বাজ জানান, ধৌরিয়া গ্রামের এই ভাইরাল ঘটনার বিষয়ে থানার পাশাপাশি হাসানপুর পুরসভার চেয়ারম্যানের কাছেও রিপোর্ট চাওয়া হয়েছে। তরুণীরা তাঁদের জবানবন্দিতে জানিয়েছেন, তাঁরা সবাই অবিবাহিত এবং শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় অনুসারী বাড়ানোর উদ্দেশ্যেই এই ভিডিও তৈরি করেছিলেন। পুলিশের প্রাথমিক তদন্তে স্বীকারোক্তির পর ‘এক বর, তিন কনে’র চর্চিত ঘটনাটি পর্যন্ত একটি সাজানো প্রাঙ্ক হিসেবেই সামনে এসেছে।

দশভুজা নন, হাতে নেই অস্ত্র! রায় পরিবারের দুর্গা প্রতিমায় বড় চমক

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

চিনি আর তেল ছাড়লেই কমবে না ডায়াবেটিস! কী বলছেন বিশেষজ্ঞরা?

খাবারে বৈচিত্র্য কম? বাড়তে পারে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

ফুসফুসের সমস্যা! ধূমপান ছাড়ার ২০ মিনিট পর থেকেই শুরু হয় ম্যাজিক

কেতুর গোচর, ৫ ডিসেম্বর পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৩ রাশির জাতকদের

উ‍ৎসবের মরশুমেই ৫ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে