ডিএন-৩৫ বাস রুট কমল ৮ কিমি, সীমান্তের ৫০ হাজার মানুষের নিত্যযাত্রায় চরম ভোগান্তি

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তর ২৪ পরগনার সীমান্তবর্তী স্বরূপনগর ব্লকে ডিএন-৩৫ বাস পরিষেবা আরও সংকুচিত হওয়ায় চরম ভোগান্তির মুখে পড়েছেন হাজার হাজার যাত্রী। রাস্তা ও সেতুর দীর্ঘদিনের বেহাল অবস্থার জেরে বাস চলাচলের পরিসর কমে গিয়ে এখন প্রায় ৮ কিলোমিটার এলাকা এই পরিষেবার বাইরে চলে গিয়েছে। এর প্রভাব পড়েছে সীমান্ত অঞ্চলের প্রায় ৫০ হাজার মানুষের দৈনন্দিন যাতায়াতে।

২০০৭ সালে সীমান্তবর্তী নবাতকাটি থেকে বারাসতের তিতুমীর বাসস্ট্যান্ড পর্যন্ত ডিএন-৩৫ বাস পরিষেবা চালু হয়েছিল। কর্মসূত্রে যাতায়াত, পড়াশোনা, চিকিৎসা এবং প্রশাসনিক কাজে এই রুট ছিল স্বরূপনগরের বহু মানুষের প্রধান ভরসা। প্রতিদিন বিপুল সংখ্যক যাত্রী এই বাস পরিষেবা ব্যবহার করতেন। তবে ২০১৭ সালে সোনাই নদীর উপর থাকা সেতুটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে প্রশাসন। এরপর নিরাপত্তার স্বার্থে নবাতকাটি পর্যন্ত বাস চলাচল বন্ধ করে পরিষেবা সীমিত করা হয় নিত্যনন্দকাটি পর্যন্ত। সেই সময় থেকেই প্রায় ৪ কিলোমিটার এলাকা বাস পরিষেবার বাইরে চলে যায়। সম্প্রতি বৃষ্টিতে রাস্তার অবস্থা আরও খারাপ হওয়ায় নিত্যনন্দককাটি পর্যন্তও বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমানে ডিএন-৩৫ বাস শুধুমাত্র বিথারী বালতি পর্যন্ত চলাচল করছে। ফলে নবাতকাটি থেকে বিথারী বালতি পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার এলাকায় কার্যত বাস পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে।

আরও পড়ুন: আমতলায় কার্যালয় এখনই ভাঙা যাবে না, অভিষেককে স্বস্তি দিয়ে নির্দেশ হাইকোর্টের

বাস মালিকদের দাবি, রাস্তার বেহাল অবস্থায় ওই অংশে বাস চালানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এতে দুর্ঘটনার আশঙ্কা যেমন রয়েছে, তেমনই বাসেরও ব্যাপক ক্ষতির সম্ভাবনা তৈরি হচ্ছে। তাই বাধ্য হয়েই রুট ছোট করতে হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কার এবং সেতুর স্থায়ী সমাধানের দাবি জানানো হলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনও উদ্যোগ নেওয়া হয়নি। ফলে স্বরূপনগরের দুই থেকে তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় ৫০ হাজার মানুষ প্রতিদিন অতিরিক্ত খরচ করে টোটো, অটো ও অন্যান্য বিকল্প যানবাহনে যাতায়াত করছেন। সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন পড়ুয়া, চাকরিজীবী, ব্যবসায়ী এবং চিকিৎসার জন্য যাতায়াতকারী রোগীরা।

সূর্যের রাহুর স্বাতী নক্ষত্রে গোচর! ৬ নভেম্বর পর্যন্ত সুসময় ৪ রাশির জাতকদের

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

আলমারি ছাড়াই জামা-কাপড় রাখুন পরিপাটি, ৫ কৌশলে বদলে ফেলুন ঘরের ভোল

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

অল্প বয়সে দ্রুত মোটা হয়ে যাচ্ছে আপনার শিশু? জানুন এর পিছনের কারণগুলি…

স্তনে ফোলাভাব মানেই ক্যানসার নয়, তবুও সাবধানতা অবলম্বনে ভুল করলে চরম ক্ষতি

মা দুর্গার রোষ থেকে বাঁচতে চান? নবরাত্রির আগেই ঘর থেকে সরান এই ৫ জিনিস

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

সোনারপুর ও বালিগঞ্জ স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর