সাঙ্ঘাতিক কাণ্ড, তৈরির পর আইসক্রিমের কাঠি চুষছেন কর্মী, ভাইরাল ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি: আজকাল প্যাকেটজাত খাবারের(Packaging Food) চাহিদা অনেকগুণ বেড়ে গিয়েছে। একাধিক ব্যক্তির হাতের ছোঁয়া এড়াতেই বাজার চলতি খোলা জিনিসপত্রের বদলে প্যাকেটবন্দি খাবারে ভরসা রাখেন‌ বহু মানুষ। সদ্যই একটি ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে(Viral Video) যা সরাসরি প্রশ্ন তুলেছে প্যাকেটজাত খাবার কি আদৌ সুরক্ষিত? এর নির্মাণ পদ্ধতি গ্রাহকদের জন্য কতখানি স্বাস্থ্য সচেতন? সম্প্রতি ঘটে যাওয়া এক ঘটনার ভিডিও দেখে নিন্দায় সরব হয়েছেন নেটিজেনরা।

আরও পড়ুনঃ খেলার ছলে তিন বছরের ভাগ্নিকে সপাটে চড় ‘কংস’ মামার, মৃত্যুর কোলে ঢলে পড়ল একরত্তি শিশু

একটি আইসক্রিম সংস্থার প্যাকেজিংয়ের দায়িত্বে রয়েছেন একজন কর্মী। কিন্তু তাঁর কাণ্ড দেখে রীতিমতো হতবাক নেট ইউজাররা। আইসক্রিম প্যাক করার আগে ওই কর্মী নিজে সেই আইসক্রিম চেখে দেখছেন। কাঠি সমেত আইসক্রিম চুষতে দেখা গিয়েছে তাঁকে। কি ভয়ঙ্কর কাণ্ড ভাবুন। এরপর সেই আইসক্রিমই প্যাকেটে সীল করা হচ্ছে এবং সেগুলিই বাজারে বিক্রির জন্য ছাড়া হবে। এই ঘটনা বিদেশের নয়, খোদ ভারতের। কেরালার(Kerala Incident) কোঝিকোড়ের (একদা কালিকট) ঘটনা এটি। সোশ্যাল মিডিয়ায় ওই প্যাকেজিংয়ের ভিডিও ভাইরাল হওয়ার পরই পুলিশের তরফ থেকে ওই আইসক্রিম প্রস্তুতকারী সংস্থা ‘আইস মি’-র ইউনিটটি তৎক্ষণাৎ বন্ধ করিয়ে দেওয়া হয়।

আরও পড়ুনঃ মমতার নির্দেশের পরেই ফুল অ্যাকশনে পুলিশ, লোহা পাচারের অভিযোগে ২ তৃণমূল কর্মী গ্রেফতার

মানগড়ের বাসিন্দা সজিৎ এদিন এসেছিলেন ওই সংস্থার দোকান থেকে আইসক্রিম কিনতে। কিন্তু ঘটনাটি নিজের চোখে দেখার পর তাজ্জব বনে যান তিনি। এরপরই পুরো বিষয়টি ক্যামেরাবন্দি করা শুরু করেন সজিৎ। ইতিমধ্যেই অভিযুক্ত রাশেদ নামক ওই ব্যক্তির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তাঁকে গ্রেফতার করা হয়েছে। তদন্তের স্বার্থে পুলিশের কর্মকর্তারা উৎপাদন ইউনিট থেকে আইসক্রিমের নমুনা সংগ্রহ করে তা মালাপ্পুরম আঞ্চলিক ল্যাবে পাঠিয়ে দিয়েছেন। কি কারণে রাশেদ এই কাণ্ড ঘটিয়েছেন তা তদন্ত করে দেখা হচ্ছে।

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

শনিতে ভারত-পাক মহাযুদ্ধ, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সোনা পাবে কারা?

পুজোর সময়ে বেঙ্গালুরুতে থাকছেন, অবশ্যই ঢুঁ মারুন এই ৮ মণ্ডপে

পুজোয় চলে যান এই অচেনা পাহাড়ি গ্রামে, পাহাড়-নদীর মাঝে কাটান ছুটি

Jio-র ৭৭ টাকার প্ল্যানের কথা জানেন? কম পয়সায় মিলবে বড় ফায়দা

মহিলাকে বিবস্ত্র করে মারধর বাউন্সারদের, ভয়ঙ্কর ঘটনা গুয়াহাটির নৈশক্লাবে

ভুট্টার আঁশে কি গলে কিডনির পাথর? উপকারিতা নাকি লুকিয়ে বড় বিপদ!

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

হাত বাড়াল দিল্লি, শুক্র রাতেই রূপপুর বিদ্যু‍ৎকেন্দ্রের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাচ্ছে রুশ বিমান

কাটল ৪৪ বছরের খরা, চিনকে হারিয়ে এশিয়াডে সোনা জিতল ভারতের মহিলা হকি দল

‘সন্তান ধারণে অক্ষমতা স্ত্রীকে বিচ্ছেদ দেওয়ার ভিত্তি হতে পারে না’, পর্যবেক্ষণ মাদ্রাজ হাইকোর্টের

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ

জেলের ভিতরেই কয়েদিদের জন্য এসি-জিম সহ পাঁচতারা বন্দোবস্থ, আচমকা হানায় পর্দাফাঁস