‘অগ্রহণযোগ্য’ মুম্বইয়ে বিল বোর্ড ভেঙে পড়া নিয়ে সরব আনন্দ মাহিন্দ্রা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ধুলোঝড়ের জেরে মুম্বইয়ে ভয়াবহ বিপর্যস্ত। ঝড়ের জেরে ভেঙে পড়ে বিশালাকার ধাতব বিল বোর্ড। আর এই ঘটনায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১৪ জন। এবার এই ঘটনা নিয়ে মুখ খুললেন মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা। এই নিয়ে তিনি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন।

মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান এই ঘটনাকে ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছেন। তিনি জানান,’দেশের মধ্যে সবচেয়ে আধুনিক মহানগরীর তালিকায় রয়েছে মুম্বাই। আর সেখানে কি করে এমন ঘটনা ঘটল? ভবিষ্যতে যাতে না এমন ধরনের ঘটনা ঘটে সেই দিকে নজর রাখতে হবে।‘  পাশাপাশি আনন্দ মাহিন্দা আরও জানান, ‘ এই ঘটনায় ১৪ জন প্রাণ হারিয়েছেন।  ওম শান্তি। মুখ্যমন্ত্রী সমস্ত হোর্ডিং তদন্তের নির্দেশ দিয়েছেন। কঠোর নিয়ম মেনে চলতে হবে।‘

ইতিমধ্যেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পাশাপাশি আশ্বস্ত করেছেন শহরের সমস্ত হোর্ডিংয়ের কাঠামোগত পরীক্ষা করা হবে। যাতে এই ঘটনা আর না হয় সেইদিকে নজর রাখা হবে। অন্যদিকে সোমবার ধুলোঝড় চলার সময়ে ঘাটকোপারের সমতা কলোনীর কাছে একটি বিশাল আকারের বিজ্ঞাপনী বোর্ড হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। পাশেই থাকা একটি পেট্রল পাম্পের উপরে ওই বোর্ড ভেঙে পড়ে। বোর্ডের নিচে চাপা পড়ে যান ধুলোঝড় থেকে বাঁচতে পেট্রল পাম্পে আশ্রয় নেওয়া বেশ কয়েকজন। খবর পেয়েই বিল বোর্ডের নিচে চাপা পড়াদের বাঁচাতে উদ্ধারে ঝাঁপিয়ে পড়ে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর জওয়ানরা। ঘটনাস্থল থেকে প্রথমে তিন জনের নিথর দেহ উদ্ধার করা হয়। ৯১ জনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর