গুজরাতের রাস্তায় ফুচকা বিক্রি করছেন হুবহু মোদির মতো দেখতে অনিল ভাই

Share:

নিজস্ব প্রতিনিধি : সাদা চুল, মুখে দাঁড়ি। গায়ে নীল রংয়ের জওহর কোট। অবিকল যেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গুজরাটের আনন্দের রাস্তায় ফুচকা বিক্রি করতে দেখা গেল তাঁকে। ইতিমধ্যে দেশজুড়ে ৭ দফায় নির্বাচন শুরু হয়ে গিয়েছে। ভোটের ফলাফল কী দাঁড়াবে, তা এখনও জানা নেই। এরইমধ্যে এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

জানা গিয়েছে, হুবহু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতো দেখতে ওই ব্যক্তির নাম অনিল ভাই ঠাক্কর। গুজরাতের আনন্দ শহরে একটি ফুচকার দোকান রয়েছে তাঁর। যেহেতু অবিকল প্রধানমন্ত্রীর মতো দেখতে, তাই স্থানীয় বাসিন্দারা তাঁকে ‘প্রধানমন্ত্রী মোদি’ নামেই চেনেন। এর আগে জুনাগড়েই থাকতেন অনিল ভাই। দোকানটি প্রথমে শুরু করেন অনিলভাইয়ের দাদু। দাদুর সঙ্গে কাজ করতে করতে ফুচকা, চাট বিক্রেতা হিসাবে তিনিও পারদর্শী হয়ে ওঠে। ১৮ বছর বয়স থেকেই ফুচকা বিক্রির সঙ্গে যুক্ত অনিলভাই।

৭১ বছর বয়সি এই ফুচকা বিক্রেতাকে দেখতেই শুধু এক নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারা অনুপ্রাণিত হয়েছেন তিনি। প্রধানমন্ত্রী মোদি যেমন স্বচ্ছতার ওপর জোর দিয়েছেন, তেমনি তাঁর ফুচকার দোকান সবসময় পরিষ্কার করে রাখেন অনিলভাই। জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দারা যখন তাঁর দোকানে ফুচকা খেতে আসেন, তখনই তাঁর সঙ্গে একটি সেলফি তুলবেনই। এই প্রসঙ্গে বলতে গিয়ে ফুচকা বিক্রেতা অনিলভাই জানান, ‘যেহেতু আমাকে দেখতে অনেকটা নরেন্দ্র মোদির মতো, তাই স্থানীয় বাসিন্দা থেকে শুরু পর্যটক, যারাই আসেন, তাঁকে খুব সম্মান করেন, ভালোবাসেন।‘ এর আগে মুম্বইয়ের মালাডের বাসিন্দা বিকাশ মহান্তেকে পাওয়া গিয়েছিল যাকে দেখতে অনেকটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতো।

কতজন পেলেন অন্নপূর্ণা যোজনার টাকা? ঘোষণা রাজ্য সরকারের

গভীর নিম্নচাপের প্রভাবে বিকেলের পর বাড়বে বৃষ্টি, তিন জেলায় লাল সতর্কতা জারি

​’কাকে এত টেক্সট করছ?’ হলভর্তি দর্শকের সামনেই স্ত্রীকে ধমক পঙ্কজ ত্রিপাঠীর, কেসটা কী?

সই জাল কাণ্ডে অভিষেকের বিরুদ্ধে আপাতত কঠোর পদক্ষেপ নয়, নির্দেশ কলকাতা হাইকোর্টের

ভারত-মার্কিন সম্পর্কের মাইলফলক উদযাপন, তেরঙ্গায় রঞ্জিত এম্পায়ার স্টেট বিল্ডিং

ভারী বৃষ্টির জেরে দুই জেলায় স্কুলে ছুটির ঘোষণা শিক্ষা দফতরের

কলকাতা বিমানবন্দর থেকে ফের উদ্ধার কোটি টাকার সোনা, গ্রেফতার দুই যাত্রী

শিবের মাথায় জল ঢালতে গিয়ে নিখোঁজ ১২ বছরের কিশোরী, থানায় অভিযোগ দায়ের

‘পড়ুয়াদের দাবি ন্যায্য, দেখা করুন,’ হেমন্ত সোরেনকে চিঠি দিয়ে আর্জি রাহুলের

নিম্নচাপের গতিপথ পরিবর্তন, প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে কলকাতা সহ ৭ জেলা

শ্রাবণের সোমবারে পুজো দিতে গিয়ে বিহারের অশোকধাম মন্দিরে পদপিষ্ট হয়ে সাত পুণ্যার্থীর মৃত্যু

বিজেপি সরকারের ১০০ দিন পূর্তি, ‘রাজ্যের ইতিহাসে সফলতম সরকার’, বড় দাবি দিলীপের

ডোপ টেস্টে উত্তীর্ণ হতে পারলেন না এয়ার ইন্ডিয়ার আরও দুই পাইলট

বিদেশ যাত্রার আগেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় হাইকোর্টে অভিষেক