সইফের হামলাকারীর নয়া ছবি প্রকাশ্যে, হামলার পরেই বদলে নিয়েছিল পোশাক

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই:  বলি অভিনেতা সইফ আলি খানের ওপর হামলার পর ৪৮ ঘন্টা কাটতে চলল কিন্তু এখনও অধরা হামলাকারী। শুক্রবার (১৭ জানুয়ারি) রাতেই হামলাকারীর দ্বিতীয় ছবি ভাইরাল হয়ে গিয়েছে। তাতে দেখ যাচ্ছে আকাশি রংয়ের টি শার্ট পরে বান্দ্রা স্টেশনে ঘুরছেন হামলাকারী। অর্থা‍ৎ হামলার সময়ে যে পোশাক গায়ে ছিল, তা পাল্টে ফেলেছে হামলাকারী। তদন্তকারীদের বক্তব্য, পুলিশের চোখকে ফাঁকি দিতেই বেশভূষা বদল করেছিলেন অভিযুক্ত। যদিও হামলাকারীকে ধরতে কোমর কষে ঝাঁপিয়েছে মুম্বই পুলিশের ঝানু গোয়েন্দারা। যদিও অভিযুক্তের টিঁকিও ছুঁতে পারেননি।

গত বুধবার গভীর রাতে নিজের বাড়িতেই দুষ্কৃতীর ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছিলেন  বলিউড অভিনেতা সইফ আলি খান। একবার-দু’বার নয়, ছয় ছয়বার তাঁকে লক্ষ্য করে ছূরি চালিয়েছিল হমলাকারী। এক পর্যায়ে ছুরি ভেঙে ঘাড়ে বিঁধে থাকে বলি অভিনেতার। তীব্র রক্তক্ষরণ হতে থকে। ওই অবস্থাতেই তাঁকে নিয়ে যাওয়া হয় লীলাবতী হাসপতালে। অস্ত্রোপচারের পরে ঘাড়ে বিঁধে থাকা ছুরি বের করেন চিকি‍ৎসকরা। অস্ত্রোপচারের পরে অনেকটাই সুস্থ রয়েছেন নবাব-পুত্র।

সইফের ওপরে হামলার ঘটনায় যথেষ্টই সমালোচনার মুখে পড়েছে মুম্বই পুলিশ। সময় যত গড়াচ্ছে ততই সমালোচনার ঝড় তীব্র হচ্ছে। এদিন সকালে খবর মিলেছিল, সইফের ওপরে হামলায় জড়িত থাকার সন্দেহে একজনকে আটক করা হয়েছে। যদিও বেশ কয়েক ঘন্টা বাদে মুম্বই পুলিশের তরফে জানানো হয় হামলার ঘটনা নিয়ে ৪০-৫০ জনকে জিজ্ঞাসাবাদ করা হলেও কাউকে আটক করা হয়নি। তদন্তে নেমেই বেশ কিছু সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছেন তদন্তকারীরা। ওই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পরেই তারা নিশ্চিত, সইফের ওপরে প্রাণঘাতী হামলার পর অভিযুক্ত বান্দ্রা স্টেশনে পৌঁছে প্রথম লোকাল ট্রেন ধরে বাসাই-বিরার দিকে চম্পট দেওয়ার ছকে ছিল। পুলিশের চোখে ধুলো দিতে নিজের পোশাক বদলে নিয়েছিল সে। তদন্তকারীদের সন্দেহ,  বাড়ির কোনও কর্মীর সঙ্গে হামলাকারীর যোগসাজশ থাকতে পারে। সেই কারণে সিসি ক্যামেরার নজর এড়িয়ে ভিতরে প্রবেশ করতে পেরেছিল সে।

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

১ ডিসেম্বর থেকে মাথায় হাত মধ্যবিত্তের! বদলে যাচ্ছে একাধিক নিয়ম

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

শরীরে শূকরের কিডনি ধারণ করে এক বছর ধরে দিব্যি সুস্থ মহিলা

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

স্কুলে যাওয়ার বয়স হয়নি, তার আগেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম পান্ডুয়ার রাজস্বিনীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি